সদ্য সংবাদ
শেষ চিটাগং কিংস ও খুলনার ম্যাচ
বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ মুখোমুখি হয়েছিল চিটাগং কিংস ও খুলনা টাইগার্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন চিটাগং কিংসের অধিনায়ক মিঠুন। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৩ রান সংগ্রহ করে খুলনা টাইগার্স।
খুলনার সংগ্রহে হেটমায়ারের ঝড়
প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে খুলনা টাইগার্স। ইনফর্ম ওপেনার মেহেদি হাসান মিরাজ মাত্র ৬ বলে ২ রান করে আউট হন। তিন নম্বরে নামা অ্যালেক্স রস কোনো রান না করেই ফিরে যান। চারে ব্যাট করতে নেমে আফিফ হোসেন ১৪ বলে করেন মাত্র ৮ রান। একইভাবে ফর্মে থাকা নাঈম শেখও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন, ২২ বলে ১৯ রান করে আউট হন তিনি।
তবে দলের বিপর্যয় সামাল দেন মাহমুদুল হাসান অঙ্কন ও শিমরন হেটমায়ার। ৩২ বলে ৪১ রান করেন অঙ্কন, অন্যদিকে ৩৩ বলে ৬৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন হেটমায়ার। শেষদিকে ৫ বলে ১২ রান করেন জেসন হোল্ডার, আর মোহাম্মদ নাওয়াজ ২ বলে ৫ রান যোগ করেন। ফলে ১৬৪ রানের লক্ষ্য দেয় খুলনা টাইগার্স।
চিটাগং কিংসের জয়ের নায়ক নাফায়ে-তালাত-আলিস
১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চিটাগং কিংস শুরুতেই কিছুটা চাপে পড়ে। দ্রুত দুই উইকেট হারালেও ঘুরে দাঁড়ায় তারা। দলের হাল ধরেন খাজা নাফায়ে ও হুসাইন তালাত। নাফায়ে ৪৬ বলে ৫৭ রান করেন, আর তালাত ২৫ বলে ৪০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। মূলত তাদের ব্যাটিংয়ের ওপর ভর করেই ম্যাচে টিকে থাকে চিটাগং কিংস।
শেষ ওভারে উত্তেজনা চরমে পৌঁছায়। শেষ দিকে আরাফাত সানি ১৩ বলে ১৮ রান করে দলকে জয়ের পথে এগিয়ে নেন। শেষ বলে চিটাগং কিংসের প্রয়োজন ছিল ৪ রান, আর সেই দায়িত্ব নেন আলিস আল ইসলাম। আত্মবিশ্বাসী শটে চার মেরে দলের জয় নিশ্চিত করেন তিনি।
চিটাগং কিংস ২ উইকেটে জয় তুলে নিয়ে বিপিএল ফাইনালে জায়গা করে নেয়। ফাইনালে তারা মুখোমুখি হবে ফরচুন বরিশালের। শ্বাসরুদ্ধকর এই ম্যাচ শেষে চিটাগং কিংসের খেলোয়াড় ও সমর্থকদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পে স্কেল: সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিল তারেক রহমান
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- জামায়াত আমিরের নিজ আসনের ফল প্রকাশ-দেখুন আমিরের অনস্থান?
- তবে কি ঈদুল ফিতরের আগেই নতুন পে-স্কেল আসছে!
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা কার্যকর হতে যাচ্ছে, ফেব্রুয়ারিতেই বাড়ছে বেতন
- ঢাকা-৮ আসনের ১২ কেন্দ্রের ফল প্রকাশ-দেখুন ফলাফল
- সর্বনিম্ন বেতন ৩৫ হাজার? তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎসহ সরকারি কর্মচারীদের নতুন ৭ দাবি
- তারেক রহমানের ঢাকা-১৭ আসনের ফলাফল প্রকাশ-দেখুন কে এগিয়ে?
- বগুড়া-৬: তারেক রহমানের আসনের ফল প্রকাশ- দেখুন ফলাফল
- নাটকীয় নির্বাচনী ফলাফল: জামাতের তথ্য অনুযায়ী ভোটকেন্দ্রভিত্তিক ফলাফল
- নির্বাচন ২০২৬- সরকারি ফলাফল সরাসরি দেখতে এখানে ক্লিক করুন
- ঢাকা-১৫: জামায়াত আমিরের আসনের ফল প্রকাশ-চমকে উঠার মতো ফল
- আবারও লাফ দিল স্বর্ণের দাম: দেখুন ২২,২১,১৮ ক্যারেটের মূল্য