
বিচ্ছেদ গুঞ্জনের মধ্যে নতুন চমক! একসঙ্গে পর্দায় আসছেন যীশু সেনগুপ্ত ও শ্রাবন্তী চ্যাটার্জী। তাদের নতুন ছবি নিয়ে ইতিমধ্যেই বেশ আলোচনা শুরু হয়ে গেছে, যা দর্শকদের মধ্যে আগ্রহের সৃষ্টি করেছে।
অপূর্ব অভিনয় দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া যীশু, এখনো ‘খাদান’ সিনেমায় তার পারফরম্যান্স নিয়ে আলোচনা শীর্ষে। আর সেই যীশুর সাথে এবার পর্দা শেয়ার করবেন জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। এই ছবি পরিচালনা করছেন লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়, এবং শোনা যাচ্ছে, এতে অংশ নিতে পারেন দেবও।
যদিও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়েছে, যীশু ও শ্রাবন্তী একসঙ্গে কাজ করছেন। এ জুটি নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কিছুদিন আগে যীশু এবং তার পরিবারের মধ্যে বিচ্ছেদের গুঞ্জন শোনা গিয়েছিল, যা এখন পর্যন্ত ঠিকভাবে পরিষ্কার হয়নি।
তবে, মিডিয়াতে চলমান বিভিন্ন গুঞ্জন, বিশেষ করে ব্যক্তিগত সহকারীকে নিয়ে সম্পর্কের খবর, গত কয়েক মাসে যীশুর পরিবার থেকে দূরত্বের বিষয়টি আরও জোরালো করেছে। স্ত্রী নীলাঞ্জনা শর্মা এবং দুই মেয়ে সারা ও জারা ছাড়া তাকে নানা অনুষ্ঠানে দেখা গেছে। এমন পরিস্থিতিতে, এই নতুন ছবির ঘোষণা আসলেই চমকপ্রদ হতে চলেছে।
তবে যীশু বা শ্রাবন্তী এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি, কিন্তু নতুন জুটিকে একসঙ্গে পর্দায় দেখার আশায় ভক্তরা উত্তেজিত।

ফ্যাশন ও সৌন্দর্যের দুনিয়ায় পুরোনো দিনের কোনো ট্রেন্ডই যেন চিরতরে হারিয়ে যায় না। সময়ের সঙ্গে পোশাক, চুলের কাট, মেকআপ কিংবা ফটোগ্রাফির ধরন বদলে গেলেও কয়েক দশক পর আবারও সেই পুরোনো স্টাইল নতুন প্রজন্মের হাত ধরে ফিরে আসে। এবার সেই প্রত্যাবর্তনের মঞ্চ হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম, আর সেখানে আশির দশকের রেট্রো লুক নিয়ে তৈরি হচ্ছে নতুন ধরনের ছবি।
২৩ ঘণ্টা আগে

ইতালির ভেনিসে চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা, হেনস্তা এবং কুৎসিত আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ।
২৩ ঘণ্টা আগে

ইতালির ভেনিসে লাঞ্ছিত হওয়ার ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি স্পষ্ট করে বলেছেন, কেস ফাইল না করে ভেনিস থেকে বাংলাদেশে ফিরবেন না। একই সঙ্গে ঘটনার শেষ দেখে ছাড়ার হুঁশিয়ারিও দিয়েছেন এই অভিনেত্রী।
১ দিন আগে

ফ্লাইটে ভ্রমণের সময় উড়োজাহাজের ভেতরের ভিডিও ধারণ করে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি। সেই ভিডিওতে উড়োজাহাজটিকে প্লাস্টিকের খেলনা বিমানের সঙ্গে তুলনা করায় এবার তার বিরুদ্ধে ৩ কোটি রুপির মানহানি মামলা করেছে ভারতের একটি এভিয়েশন কোম্পানি।
১ দিন আগে

অনেক দিন ধরেই অভিনয় থেকে কিছুটা দূরে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। পর্দায় নিয়মিত দেখা না গেলেও ব্যক্তিজীবন নিয়ে মাঝেমধ্যে আলোচনায় এসেছেন তিনি। সর্বশেষ ২০২৪ সালে হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ‘রঙিলা কিতাব’ সিরিজে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন এই অভিনেত্রী। এরপর নতুন কোনো কাজে নিয়মিতভাবে তাকে দেখা যায়নি। ব্যক্তিগত জীবনেও তুলনামূলক শান্ত সময় পার করছিলেন পরীমনি।
২ দিন আগে

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করে ভক্ত-অনুরাগীদের চমকে দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। নিজের ফেসবুক পেজে দেওয়া ওই ছবিতে দেখা গেছে, গাড়ির ভেতরে রোদচশমা পরা অবস্থায় বসে আছেন তিনি। আর তার কোলে রয়েছে একটি সদ্যজাত শিশু। ছবির সঙ্গে দেওয়া পরীমনির ছোট্ট ক্যাপশনই যেন জন্ম দিয়েছে আরও বড় কৌতূহলের।
২ দিন আগে

ভিয়েতনামের না ট্রাং শহরে অনুষ্ঠিত জমকালো গ্র্যান্ড ফিনালেতে ডমিনিকান রিপাবলিকের জোহাইরি মোলা অর্জন করেছেন ‘মিস ওয়ার্ল্ড ২০২৬’ খেতাব। শনিবার (৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ৭৩তম মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত আসরে প্রতিযোগীদের পেছনে ফেলে সেরার মুকুট নিজের করে নেন তিনি।
৪ দিন আগে

বিনোদন অঙ্গনে কাজের পাশাপাশি ফ্যাশন ও গ্ল্যামার লুকে নিয়মিতই নজর কাড়েন জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এবার সুইম উইকের ফটোশুটে তার নতুন লুক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। ফটোশুটের কিছু মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়তেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়।
৫ দিন আগে

বিদেশ ভ্রমণের ইচ্ছা থাকলেও অনেকের কাছে বড় বাধা হয়ে দাঁড়ায় খরচ। তবে পরিকল্পনা একটু গুছিয়ে করতে পারলে তুলনামূলক কম বাজেটেও ঘুরে আসা সম্ভব প্রতিবেশী দেশ ভারতের কলকাতা থেকে। বাংলাদেশ থেকে স্থলপথে বেনাপোল–পেট্রাপোল হয়ে কলকাতা যাওয়া যায়। পাঁচ দিনের একটি পরিকল্পনা করেই শহরটির ঐতিহাসিক স্থাপনা, ধর্মীয় স্থান, কেনাকাটার জনপ্রিয় জায়গা এবং মুখরোচক খাবারের স্বাদ নেওয়া সম্ভব।
৫ দিন আগে