সদ্য সংবাদ
রিশাদ হোসেনকে তামিম বললেন মজা পাবা
বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়ে নতুন দিগন্তে পা রেখেছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের হতাশাজনক অভিজ্ঞতার পর পিএসএল ড্রাফট বাংলাদেশি ক্রিকেটারদের জন্য ইতিবাচক প্রমাণিত হয়েছে।
নাহিদ রানা, লিটন দাস এবং রিশাদ হোসেন—এই তিনজন বাংলাদেশি ক্রিকেটার পিএসএলে দল পেয়েছেন। পেশোয়ার জালমি গোল্ড ক্যাটাগরিতে প্রায় ৬০ লাখ টাকায় নাহিদ রানাকে দলে ভিড়িয়েছে। অন্যদিকে সিলভার ক্যাটাগরিতে করাচি কিংস ও লাহোর কালান্দার্স সমান ৩০ লাখ টাকায় লিটন দাস ও রিশাদ হোসেনকে দলে নিয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে রিশাদ বলেন, ‘যেকোনো জায়গায় সুযোগ পাওয়া ভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ। আমি কোনো কিছু আশা করি না, আইপিএল, বিগ ব্যাশ বা পিএসএল। আপাতত বিপিএলে ফোকাস করছি। যখন সেই সময় আসবে, আমি নিজের সেরাটা দেয়ার চেষ্টা করব।’
রিশাদ আরও জানান, পিএসএলে দল পাওয়ার খবর শুনেও তিনি স্বাভাবিক ছিলেন। তার ভাষায়, ‘আমার এজেন্ট আমাকে জানিয়েছিল যে আমি পিএসএলে লাহোর কালান্দার্সে সুযোগ পেয়েছি। আমি আগেই ভেবেছিলাম, আমাকে নেওয়ার সম্ভাবনা ছিল। তাই খুব স্বাভাবিক ছিলাম।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফরচুন বরিশালের হয়ে খেলা এই লেগস্পিনারকে অভিনন্দন জানিয়েছেন তার অধিনায়ক তামিম ইকবাল। রিশাদ বলেন, ‘তামিম ভাই অভিনন্দন জানিয়েছেন। বললেন, ভালো ফ্র্যাঞ্চাইজি, খেলে মজা পাবে।’
পিএসএল অভিষেকের অপেক্ষায় থাকা রিশাদের জন্য এই অর্জন তাকে ভবিষ্যতে আরও বড় মঞ্চে পারফর্ম করতে অনুপ্রাণিত করবে বলেই মনে করা হচ্ছে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পে স্কেল: সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিল তারেক রহমান
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- জামায়াত আমিরের নিজ আসনের ফল প্রকাশ-দেখুন আমিরের অনস্থান?
- তবে কি ঈদুল ফিতরের আগেই নতুন পে-স্কেল আসছে!
- সর্বনিম্ন বেতন ৩৫ হাজার? তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎসহ সরকারি কর্মচারীদের নতুন ৭ দাবি
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা কার্যকর হতে যাচ্ছে, ফেব্রুয়ারিতেই বাড়ছে বেতন
- ঢাকা-৮ আসনের ১২ কেন্দ্রের ফল প্রকাশ-দেখুন ফলাফল
- তারেক রহমানের ঢাকা-১৭ আসনের ফলাফল প্রকাশ-দেখুন কে এগিয়ে?
- বগুড়া-৬: তারেক রহমানের আসনের ফল প্রকাশ- দেখুন ফলাফল
- নাটকীয় নির্বাচনী ফলাফল: জামাতের তথ্য অনুযায়ী ভোটকেন্দ্রভিত্তিক ফলাফল
- নির্বাচন ২০২৬- সরকারি ফলাফল সরাসরি দেখতে এখানে ক্লিক করুন
- ঢাকা-১৫: জামায়াত আমিরের আসনের ফল প্রকাশ-চমকে উঠার মতো ফল
- আবারও লাফ দিল স্বর্ণের দাম: দেখুন ২২,২১,১৮ ক্যারেটের মূল্য
- ঢাকার ৮ কেন্দ্রের তথ্য: দেখুন ফলাফল