সদ্য সংবাদ
নাহিদ রানার নাম পাল্টে নতুন নাম দিলো তার দল পেশোয়ার জালমি
বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেয়েছেন। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমি দল তাকে ড্রাফট থেকে দলে নিয়েছে। এই অর্জনে নাহিদ রানা দারুণ উচ্ছ্বসিত।
পিএসএলে সুযোগ পাওয়া নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়েছেন নাহিদ। রংপুর রাইডার্সের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে তাকে সতীর্থরা বারবার ‘জালমি ভাই’ বলে সম্বোধন করেছেন। নাহিদ বলেন, ‘আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। প্রথমবার ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ।’
বিশ্ব ক্রিকেটে ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটারের গতিতে বল করে ইতিহাস গড়েছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার। ১৫০ কিলোমিটার গতিতে বল করার সামর্থ্য থাকা নাহিদ শোয়েব আখতারের কাছ থেকে শিখতে চান।
নাহিদ বলেন, ‘শোয়েব আখতার একজন কিংবদন্তি বোলার। একজন কিংবদন্তির সঙ্গে দেখা হলে অনেক কিছু শেখা যায়। যদি সুযোগ পাই, তবে অবশ্যই তার কাছ থেকে শিখতে চাই।’
শোয়েব আখতারের ১৬১.৩ কিলোমিটারের বোলিং রেকর্ড নিয়ে প্রশ্ন করা হলে নাহিদ সোজাসাপ্টা উত্তর দেন, ‘এর আগে বলেছি, কোনো রেকর্ড ভাঙার ইচ্ছা নেই। নাহিদ রানার মতোই কিছু করার চেষ্টা করব।’
২২ বছর বয়সী এই পেসার বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের হয়ে খেলছেন। বিপিএলে নিজের দল নিয়ে বেশ আশাবাদী নাহিদ। তিনি বলেন, ‘রংপুর রাইডার্সের জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে খেলছি। যে কয়টি ম্যাচে সুযোগ পাব, সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। দেশবাসী যেন আমার জন্য দোয়া করে এবং খারাপ সময়ে পাশে থাকে, এটাই চাওয়া।’
বিপিএল এবং পিএসএল নিয়ে নিজের পরিকল্পনা সম্পর্কে নাহিদ আরও বলেন, ‘এখনো রেকর্ড নিয়ে ভাবিনি। বর্তমানে বিপিএল খেলছি, তাই আপাতত বিপিএলেই মনোযোগ দিচ্ছি। বিপিএল কিভাবে ভালোভাবে শেষ করা যায়, সেটাই এখন চিন্তা করছি।’
নাহিদ রানার এ সাফল্যে তাকে শুভেচ্ছা জানাচ্ছে ক্রিকেটপ্রেমীরা। পেশোয়ার জালমিতে খেলার অভিজ্ঞতা তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে বলেই ধারণা করা হচ্ছে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পে স্কেল: সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিল তারেক রহমান
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- জামায়াত আমিরের নিজ আসনের ফল প্রকাশ-দেখুন আমিরের অনস্থান?
- তবে কি ঈদুল ফিতরের আগেই নতুন পে-স্কেল আসছে!
- সর্বনিম্ন বেতন ৩৫ হাজার? তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎসহ সরকারি কর্মচারীদের নতুন ৭ দাবি
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা কার্যকর হতে যাচ্ছে, ফেব্রুয়ারিতেই বাড়ছে বেতন
- ঢাকা-৮ আসনের ১২ কেন্দ্রের ফল প্রকাশ-দেখুন ফলাফল
- তারেক রহমানের ঢাকা-১৭ আসনের ফলাফল প্রকাশ-দেখুন কে এগিয়ে?
- বগুড়া-৬: তারেক রহমানের আসনের ফল প্রকাশ- দেখুন ফলাফল
- নাটকীয় নির্বাচনী ফলাফল: জামাতের তথ্য অনুযায়ী ভোটকেন্দ্রভিত্তিক ফলাফল
- নির্বাচন ২০২৬- সরকারি ফলাফল সরাসরি দেখতে এখানে ক্লিক করুন
- ঢাকা-১৫: জামায়াত আমিরের আসনের ফল প্রকাশ-চমকে উঠার মতো ফল
- আবারও লাফ দিল স্বর্ণের দাম: দেখুন ২২,২১,১৮ ক্যারেটের মূল্য
- ঢাকার ৮ কেন্দ্রের তথ্য: দেখুন ফলাফল