সদ্য সংবাদ
পিএসএল ড্রাফট: অ্যালেক্স হেলস, জেসন রয়ের দলে সাকিব, দেখেনিন মুস্তাফিজের অবস্থান
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫-এর প্লেয়ার্স ড্রাফট সোমবার (১৩ জানুয়ারি) লাহোর কেল্লায় অনুষ্ঠিত হয়েছে। এবারের ড্রাফটে ৬টি ফ্র্যাঞ্চাইজি তাদের পছন্দমতো ক্রিকেটারদের নিয়ে দল গঠন করেছে। পিএসএলের এই খেলোয়াড় কেনাবেচায় অংশগ্রহণ করেছেন বিশ্বের বিভিন্ন দেশের তারকা ক্রিকেটাররা, তবে কিছু বড় নাম ছিলেন যারা অবিক্রিতই রয়ে গেছেন।
বাংলাদেশ থেকে এবারের পিএসএলে তিনটি জায়গা পেয়েছেন রিশাদ হোসেন, নাহিদ রানা এবং লিটন দাস। তবে, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদসহ আরও বেশ কিছু ক্রিকেটারের প্রতি কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি।
রিশাদ হোসেন সিলভার ক্যাটাগরিতে দল পেয়েছেন, এবং তাকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। এই লেগ স্পিনার ২৫ হাজার ডলার পারিশ্রমিকে খেলবেন। অন্যদিকে, নাহিদ রানা গোল্ড ক্যাটাগরিতে ৫০ হাজার ডলার পারিশ্রমিক নিয়ে পেশোয়ার জালমি দলে যুক্ত হয়েছেন। লিটন দাসও সিলভার ক্যাটাগরি থেকে ২৫ হাজার ডলার পারিশ্রমিকে করাচি কিংস দলে যোগ দিয়েছেন।
তবে, এবারের ড্রাফটে বেশ কিছু বড় নাম ছিল যারা অবিক্রিত রয়ে গেছেন। তাদের মধ্যে সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, অ্যালেক্স হেলস, জেসন রয়, মুজিব উর রহমান, ক্রিস লিন, মার্ক স্টেকিটি, জেসন বেহরেনডফ, ময়েজেস হেনরিক্স, উসমান খাজা, টাইমাল মিলস, জিমি নিশাম, ইমরান তাহির, রিজা হেন্ড্রিক্স, তাবরেজ শামসি, চারিথ আসালাঙ্কা, এবং এভিন লুইস এর নাম উল্লেখযোগ্য।
এই বছরের পিএসএল ড্রাফটে একাধিক বড় নাম অবিক্রিত থাকার ঘটনা আলোচনার সৃষ্টি করেছে। ক্রিকেটপ্রেমীরা এখন অপেক্ষায় রয়েছেন, এই খেলোয়াড়রা পরবর্তীতে কোন ফ্র্যাঞ্চাইজি থেকে সুযোগ পাবে, কিংবা তাদের ভবিষ্যৎ ক্রিকেট ক্যারিয়ার কী হতে চলেছে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পে স্কেল: সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিল তারেক রহমান
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- জামায়াত আমিরের নিজ আসনের ফল প্রকাশ-দেখুন আমিরের অনস্থান?
- তবে কি ঈদুল ফিতরের আগেই নতুন পে-স্কেল আসছে!
- সর্বনিম্ন বেতন ৩৫ হাজার? তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎসহ সরকারি কর্মচারীদের নতুন ৭ দাবি
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা কার্যকর হতে যাচ্ছে, ফেব্রুয়ারিতেই বাড়ছে বেতন
- ঢাকা-৮ আসনের ১২ কেন্দ্রের ফল প্রকাশ-দেখুন ফলাফল
- তারেক রহমানের ঢাকা-১৭ আসনের ফলাফল প্রকাশ-দেখুন কে এগিয়ে?
- বগুড়া-৬: তারেক রহমানের আসনের ফল প্রকাশ- দেখুন ফলাফল
- নাটকীয় নির্বাচনী ফলাফল: জামাতের তথ্য অনুযায়ী ভোটকেন্দ্রভিত্তিক ফলাফল
- নির্বাচন ২০২৬- সরকারি ফলাফল সরাসরি দেখতে এখানে ক্লিক করুন
- ঢাকা-১৫: জামায়াত আমিরের আসনের ফল প্রকাশ-চমকে উঠার মতো ফল
- আবারও লাফ দিল স্বর্ণের দাম: দেখুন ২২,২১,১৮ ক্যারেটের মূল্য
- ঢাকার ৮ কেন্দ্রের তথ্য: দেখুন ফলাফল