
দেশের ক্ষমতার পটপরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) এসেছে পরিবর্তন। নাজমুল হাসান পাপন যুগের অবসানের পর বিসিবির সভাপতির আসনে বসেছেন ফারুক আহমেদ। সাবেক এই অধিনায়ক এবং প্রধান নির্বাচক ক্ষমতা গ্রহণ করার পর বাংলাদেশের কোচ হিসেবে চন্ডিকা হাথুরুসিংহের ভবিষ্যৎ ঝুলে গেছে। এই লঙ্কান কোচের বিকল্প খোঁজার কথা সরাসরিই জানিয়েছিলেন তিনি। কিন্তু পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর সেই অধ্যায় চাপা পড়ে গিয়েছিল অনেকটাই।
পাকিস্তানকে তাদের মাটিতেই হোয়াইটওয়াশ করায় চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে সমালোচনায় অনেকটাই ভাটা পড়ে গিয়েছিল। পায়ের নিচে কিছুটা হলেও মাটি খুঁজে পেয়েছিলেন এই লঙ্কান কোচ। কিন্তু ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে অসহায় আত্মসমর্পণের পর প্রথম টি-টোয়েন্টিতেও পাত্তা পায়নি বাংলাদেশ। এমন পারফরম্যান্সের পর ফের হাথুরুসিংহের ভবিষ্যতের প্রসঙ্গ সামনে আসছে।
সোমবার (৭ অক্টোবর) বিসিবির বোর্ড সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সভাপতি ফারুক আহমেদ। কথোপকথনের সময় হাথুরসিংহের প্রসঙ্গ উঠলে তিনি বলেন, 'খালি গরু খারাপ গরুর চেয়ে ভালো, কিন্তু জাতীয় দল সম্পর্কে আমরা একই কথা বলতে পারি না...'
হাথুরুর ব্যাপারে আগের অবস্থান নিশ্চিত করে ফারুক বলেন, 'না, রাখব না। এর জন্য সময় দিতে হবে। মেয়াদের এখনও ছয় মাস বাকি। এখনও তিনটি সিরিজ বাকি, ছয় মাস বাকি। আমরা চেষ্টা করছি, শিগগিরই ইতিবাচক কিছু দেখতে পাব। যদি আমি কিছু না করি, আমি এখনই সিদ্ধান্ত নিতে পারি না, এমনকি যদি এটি কিছুর দিকে নিয়ে যায় না। কিন্তু এটা এখনও আমাদের চিন্তা, এটা আমাদের মনে আছে. খুব শীঘ্রই দেখতে পাবেন, আগের মতো...'
দলীয় নির্বাচনে হাথুরুসিংহের হস্তক্ষেপের প্রতিবাদে জাতীয় দলের প্রধান নির্বাচক পদ থেকে পদত্যাগ করেন ফারুক। বিসিবি সভাপতি হিসেবে ফেরার পর তাকে প্রশ্ন করা হয় হাথুরুসিংহে টাইগারদের কোচ হবেন কি না?
সে সময় তিনি বলেছিলেন, 'চন্ডিকা হাথুরুসিংহের চুক্তি কতদিন আমি আসলে জানি না। তবে আমি আমার আগের অবস্থানেই আছি (হাথুরুর বিদায় চান)। এখন যেহেতু আমি দায়িত্ব পেয়েছি। এখন আমি বিকল্প খুঁজবো, তার চাইতে বেটার কাউকে পাই কি না, কাছাকাছি মানের কাউকে পাওয়া যায় কি না এসব দেখবো।'
ফারুক যোগ করেন, 'এরপর বাকিদের সাথে আলাপ করবো, সিইও আছেন, আগে যারা কাজ করেছেন তাদের সাথে কথা বলে নেবো। তারপরে...আসলে আমি ওই অবস্থান থেকে সরিনি এখনো।'

আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে নেমে ভালো অবস্থানে রয়েছে আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সোমবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচে ৩৩.৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৯৮ রান করেছে দলটি।
৩ দিন আগে

পাকিস্তানে অনুষ্ঠিত নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শিরোপা নির্ধারণী এই ম্যাচ ঘিরে দুই দলের লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
৬ দিন আগে

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট করছে বাংলাদেশ। শুক্রবার (৯ অক্টোবর) জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সর্বশেষ পাওয়া লাইভ স্কোর অনুযায়ী, প্রথম ইনিংসে ৪৬.৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২১৮ রান করেছে বাংলাদেশ।
৯ অক্টোবর ২০২৬

পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ২০২৭-এর সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বৃহস্পতিবার প্রকাশিত সূচি অনুযায়ী, এবারের বিশ্বকাপে অংশ নেবে ১২টি দল। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে প্রতি গ্রুপে থাকছে ছয়টি করে দল।
২ অক্টোবর ২০২৬

গুয়াহাটিতে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে দারুণ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারত টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়ার পর নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে দ্রুত রান তুলছে ক্যারিবীয় ব্যাটাররা।
৩০ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬

হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে দারুণ অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ের টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্তের পর ব্যাট করতে নেমে ৩১.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।
১৮ সেপ্টেম্বর ২০২৬

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে শুরু থেকেই ব্যাট হাতে দাপট দেখাচ্ছে ভারত। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলছে ভারত।
১৭ সেপ্টেম্বর ২০২৬