
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি এবং তার চিকিৎসা প্রক্রিয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বর্তমানে তিনি লন্ডনের একটি নামী হাসপাতালে চিকিৎসাধীন। বিএনপির প্রধান চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, সময়মতো সঠিক চিকিৎসা না হওয়ায় তার বর্তমান অবস্থার জন্য দায়ী।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে যান বেগম জিয়া। সেদিন তিনি নিজে হেঁটে আদালতে হাজির হন এবং রায় শেষে কারাগারে যান। তবে কয়েক মাসের মধ্যেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। ২০২০ সালের ২৫ মার্চ বিএসএমএমইউ থেকে মুক্তি পেলেও তিনি তখন হুইলচেয়ার নির্ভর হয়ে পড়েন।
ডা. জাহিদ হোসেন জানান, “কারাগারে থাকাকালীন সঠিক চিকিৎসা না পাওয়া এবং একটি ওষুধের অতিরিক্ত ব্যবহারের কারণে তার লিভারের মারাত্মক ক্ষতি হয়েছে। এমনকি লিভারের সিরোসিসের যে সাধারণ কারণগুলো দেখা যায়, তার বেশিরভাগের সঙ্গে বেগম জিয়ার কোনো সম্পর্ক নেই। এটি বড় প্রশ্ন তুলছে।”
২০১৮ সালে খালেদা জিয়ার চিকিৎসার সময় যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা বাংলাদেশে এসে তার লিভারের রক্তক্ষরণ বন্ধে টিপস পদ্ধতি ব্যবহার করেছিলেন। তারা লিখিতভাবে সুপারিশ করেছিলেন, দ্রুত তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে উন্নত চিকিৎসা করানো হলে তিনি সুস্থ হতে পারেন। তবে সেই সময় সুপারিশ কার্যকর করা হয়নি।
বর্তমানে লন্ডনের একটি বিশ্বখ্যাত হাসপাতাল, যা "ক্লিনিক" নামে পরিচিত, সেখানে খালেদা জিয়া চিকিৎসাধীন। হাসপাতালটি ৯৩ বছরের পুরোনো এবং জটিল রোগের চিকিৎসায় বিশেষজ্ঞ। চিকিৎসকদের মতে, তার শারীরিক অবস্থা জটিল হলেও উন্নত চিকিৎসা পদ্ধতির মাধ্যমে তার সুস্থতা সম্ভব।
বিএনপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে চিকিৎসার বিষয়ে আবারও ভাবা হচ্ছে। এ বিষয়ে জন হপকিন্সের চিকিৎসকদের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে। তবে সবকিছু নির্ভর করবে তার বর্তমান শারীরিক অবস্থার উপর।
বিএনপি মনে করছে, সঠিক সময়ে সঠিক পদক্ষেপ না নেওয়ার কারণে খালেদা জিয়ার শারীরিক অবস্থা এতটা খারাপ হয়েছে। তারা দাবি করেছে, রাজনৈতিক প্রতিবন্ধকতা এবং অবহেলা তার চিকিৎসার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
বিএনপি চেয়ারপার্সনের দ্রুত আরোগ্য কামনায় দলটি দেশজুড়ে প্রার্থনার আহ্বান জানিয়েছে। তারা আশা করছে, উন্নত চিকিৎসার মাধ্যমে তিনি শিগগিরই সুস্থ হয়ে দেশে ফিরবেন।

সুনামগঞ্জের দিরাই উপজেলা বাসিন্দাদের জন্য জরুরি বিদ্যুৎ বিভ্রাটের ঘোষণা দিয়েছে স্থানীয় বিদ্যুৎ বিভাগ। প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য টানা দুই দিন মোট ১৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এতে করে জনজীবনে সাময়িক ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে।
১২ মিনিট আগে

দেশের আকাশে এখনো পুরোপুরি স্বস্তির বার্তা আসেনি, তবে তাপপ্রবাহ কিছুটা কমে এসেছে। মাত্র একদিনের ব্যবধানে ছয় জেলা থেকে তাপপ্রবাহ সরে গিয়ে বর্তমানে ২১ জেলায় মৃদু থেকে মাঝারি মাত্রায় তাপপ্রবাহ অব্যাহত রয়েছে।
২ ঘণ্টা আগে

দেশজুড়ে বিদ্যুৎ সংকট তীব্র হওয়ায় এবার রাজধানী ঢাকায়ও শুরু হচ্ছে লোডশেডিং তাও আবার পরীক্ষামূলকভাবে। বিদ্যুৎ উৎপাদনে ঘাটতির কারণেই সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
৬ ঘণ্টা আগে

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে দেশের গণপরিবহন খাতে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) থেকে সারা দেশে বাস ও মিনিবাসের নতুন ভাড়ার হার কার্যকর হয়েছে।
৭ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিট্যান্সের ওপর নির্ভর করে লাখো পরিবারের জীবনযাত্রা। তাই প্রতিদিনের বৈদেশিক মুদ্রার বিনিময় হার জানা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই ২৩ এপ্রিল ২০২৬ তারিখের সর্বশেষ মুদ্রা বিনিময় হার তুলে ধরা হলো, যাতে প্রবাসীরা সহজেই সিদ্ধান্ত নিতে পারেন কখন টাকা পাঠালে বেশি সুবিধা পাওয়া যাবে।
৯ ঘণ্টা আগে

সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম পে-স্কেল বাস্তবায়ন এখন আর কেবল আলোচনার বিষয় নয় এটি ধীরে ধীরে বাস্তবের দোরগোড়ায় পৌঁছে গেছে। গত বছরের জুলাই মাসে গঠিত পে কমিশন চলতি বছরের জানুয়ারিতে তাদের চূড়ান্ত সুপারিশমালা সরকারের কাছে জমা দিয়েছে। ফলে এখন সবার চোখ সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত ও ঘোষণার দিকে।
৯ ঘণ্টা আগে

দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই প্রশ্ন উঠে বাংলাদেশ কি ভারতের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আবেগ নয়, বরং বাস্তবতা, তথ্য ও কৌশলগত দৃষ্টিভঙ্গি দিয়ে বিষয়টি বিশ্লেষণ করা জরুরি।
১০ ঘণ্টা আগে

দেশের পুলিশ প্রশাসনে বড় ধরনের পরিবর্তন এনে একযোগে ১৩ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার এসব কর্মকর্তাকে অবসরে পাঠানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে।
১০ ঘণ্টা আগে

দেশের স্বর্ণবাজারে হঠাৎ করেই বড় ধরনের পরিবর্তন দেখা দিয়েছে। টানা ঊর্ধ্বগতির পর এবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানিয়েছে, যা ইতোমধ্যে বাজারে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
১১ ঘণ্টা আগে