
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা একটি নতুন বাংলাদেশ তৈরির জন্য বিভিন্ন মন্ত্রক ও বিভাগের সচিবদের ২০ টি নির্দেশনা দিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার এই নির্দেশাবলী সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের সচিব এবং সিনিয়র সচিবের কাছে প্রেরণ করা হয়েছিল।
বৈঠকের সভাপতিত্বে ৭ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার সভাপতিত্ব করেন। সেই সভায় তিনি সিনিয়র সচিব/সচিবদের বিভিন্ন নির্দেশনা দিয়েছিলেন। চিঠিতে তাকে অবহিত করা হয়েছিল।
নির্দেশনাগুলো হলো—
১. ছাত্র-জনতার অভ্যুত্থানে সৃষ্ট নতুন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে প্রধান উপদেষ্টার দেওয়া ‘মার্চিং অর্ডার’ অনুসরণ করতে হবে।
২. সৃষ্টিশীল, নাগরিকবান্ধব মানসিকতা নিয়ে প্রতিটি মন্ত্রণালয়/বিভাগকে জরুরি-ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার পরিকল্পনা এবং একই সঙ্গে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি সংস্কার কর্মসূচি বাস্তবায়নের জন্য সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।
৩. সংস্কার কর্মসূচি প্রণয়নে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ও তাদের মতামত নিতে হবে।
৪. বিবেক ও ন্যায়বোধে উজ্জীবিত হয়ে সবাইকে স্ব স্ব ক্ষেত্রে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা নিশ্চিত করে নতুন বাংলাদেশ গড়তে হবে।
৫. নতুন বাংলাদেশ গড়ার জন্য গৎবাঁধা চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে, চিন্তার সংস্কার করে, সৃজনশীল উপায়ে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি কার্যক্রম পরিচালনা করতে হবে।
৬. দুর্নীতির মূলোৎপাটন করে, সেবা সহজীকরণের মাধ্যমে জনগণের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন করতে হবে।
৭. বাজেটের স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে।
৮. সরকারি ক্রয়ে যথার্থ প্রতিযোগিতা নিশ্চিত করতে হবে এবং স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে হবে।
৯. বর্তমানে বাংলাদেশকে নিয়ে বিশ্বব্যাপী যে আগ্রহ, ইতিবাচক ধারণা তৈরি হয়েছে, দেশের স্বার্থে তা সর্বোত্তম উপায়ে কাজে লাগাতে হবে।
১০. নিজ কর্তব্যকর্মে দায়িত্ববোধ ও সংবেদনশীলতা বজায় রাখতে হবে।
১১. সেবা-প্রার্থীদের কেউ যেন কোনরূপ ভোগান্তি, হয়রানি কিংবা কোনো কারণে দীর্ঘসূত্রিতার শিকার না হয় তা নিশ্চিত করতে হবে।
১২. আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির ব্যবস্থা করতে হবে।
১৩. প্রতিটি মন্ত্রণালয়/বিভাগকে অগ্রাধিকার ভিত্তিতে কার্যক্রম নিতে হবে।
১৪. জরুরি সরবরাহ নিশ্চিত করে তা অব্যাহত রাখতে হবে।
১৫. কৃষি উৎপাদন যাতে ব্যাহত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
১৬. সরকারকে জনবান্ধব সরকারে পরিণত করতে সমবেতভাবে কাজ করতে হবে।
১৭. মানবসম্পদ উন্নয়নে যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এবং প্রশিক্ষণ কার্যক্রম যাচাই করে প্রয়োজনে সংস্কার করতে হবে।
১৮. বিদ্যুৎ উৎপাদন, সরবরাহ ও সঞ্চালন যাতে ব্যাহত না হয় সে বিষয়ে তৎপর থাকতে হবে।
১৯. শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে হবে।
২০. গ্যাসের দেশীয় উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।
২১. খাদ্য সংগ্রহ, মজুত ও সরবরাহ সন্তোষজনক রাখতে হবে।
২২. আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদন বাড়াতে হবে। আমদানির বিকল্প উৎস বের করতে হবে।
২৩. ভোগ্যপণ্যের বাজার নিয়মিত তদারকি করতে হবে।
২৪ . শিল্প উৎপাদন যাতে ব্যাহত না হয় তা নিশ্চিত করতে হবে।
২৫. আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।
চিঠিতে প্রধান উপদেষ্টার দেওয়া এসব নির্দেশনা ও সিদ্ধান্তগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নে সচিবদের একান্ত সহযোগিতা ও উদ্যোগ কামনা করা হয়। একই সাথে প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে সেই বিষয়ে অগ্রগতি মন্ত্রিপরিষদ বিভাগকে জানানোর অনুরোধ জানানো হয়।

রাজধানীর কয়েকটি এলাকায় শনিবার (২৪ অক্টোবর) টানা চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাইপলাইনের জরুরি লিকেজ মেরামত কাজের জন্য দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে সংশ্লিষ্ট এলাকার আবাসিক, বাণিজ্যিক ও অন্যান্য শ্রেণির গ্রাহকেরা সাময়িক ভোগান্তিতে পড়তে পারেন।
৪ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য ২৩ অক্টোবর ২০২৬ তারিখের বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার প্রকাশ করা হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমানসহ বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীরা জেনে নিতে পারেন বাংলাদেশি টাকায় তাঁদের দেশের মুদ্রার সর্বশেষ নির্ধারিত মূল্য।
৪ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ শক্তিশালী হয়ে আগামী ৭২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, সম্ভাব্য ঘূর্ণিঝড়টি ভারতের পূর্ব উপকূলে আঘাত হানতে পারে। তবে বাংলাদেশে সরাসরি আঘাতের আশঙ্কা আপাতত কম থাকলেও এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে। এতে কৃষিকাজ ও সাগরে মাছ ধরার কার্যক্রমে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে

জমির দলিল হারিয়ে গেলে কিংবা পুরোনো জমির মালিকানার প্রমাণ প্রয়োজন হলে সাব-রেজিস্ট্রি অফিস থেকে দলিলের নকল সংগ্রহ করা যায়। জমি কেনাবেচা, জমি নিয়ে বিরোধ, মামলা কিংবা অন্যান্য আইনি প্রয়োজনে এই নকল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে দলিলের নকল তুলতে কত টাকা খরচ হবে, তা নির্ভর করে দলিলের পৃষ্ঠা বা শব্দসংখ্যা, সরকারি ফি এবং জরুরি ভিত্তিতে নকল সংগ্রহের প্রয়োজন রয়েছে কি না, তার ওপর।
৫ ঘণ্টা আগে

নওগাঁর মান্দা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশায় মাইক লাগিয়ে আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।
৫ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য সৌদি রিয়ালের বিনিময় হারের নতুন তথ্য প্রকাশ করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) রাত ৮টার আপডেট অনুযায়ী, সৌদি আরবের ১ রিয়ালের বিনিময় হার দাঁড়িয়েছে ৩২ টাকা ৭৯ পয়সা। আগের দিন বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রতি রিয়ালের বিনিময় হার ছিল ৩২ টাকা ৯২ পয়সা। অর্থাৎ এক দিনে সৌদি রিয়ালের বিপরীতে টাকার বিনিময় হার ১৩ পয়সা কমেছে।
৫ ঘণ্টা আগে

মালয়েশিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে রেমিট্যান্সের বিনিময় হার গুরুত্বপূর্ণ। শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) প্রতি মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার ৩০ টাকা ২৪ পয়সা। আগের দিন বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রতি রিংগিতের দর ছিল ৩০ টাকা ২৮ পয়সা। অর্থাৎ, এক দিনের ব্যবধানে রিংগিতের দাম কমেছে ৪ পয়সা।
৬ ঘণ্টা আগে

নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও। তবে তাঁদের জন্য নতুন বেতন কাঠামো কার্যকরের আদেশ জারি করতে আরও কিছুটা সময় লাগতে পারে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
১৩ ঘণ্টা আগে

নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন মূল বেতন নির্ধারণ বা ‘পে ফিক্সেশন’ কার্যক্রম শেষ হয়েছে। নির্ধারিত সময়সীমা অনুযায়ী মঙ্গলবার এ কার্যক্রম সম্পন্ন করার কথা ছিল। এর ফলে নতুন বেতন, আগের বেতনের সঙ্গে পার্থক্য এবং বকেয়া পাওনার হিসাব চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়েছে। সবকিছু ঠিক থাকলে অক্টোবরের বেতনের সঙ্গে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসের বকেয়া অর্থ পাওয়ার কথা সরকারি চাকরিজীবীদের।
১৩ ঘণ্টা আগে