সদ্য সংবাদ
মাশরাফীর বিপিএল খেলা নিয়ে অনিশ্চয়তা, সিলেট কোচের পরিষ্কার বার্তা
বিপিএলের আসন্ন আসরে সিলেট স্ট্রাইকার্সের স্কোয়াডে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। দলটি তাকে ‘বি’ ক্যাটাগরিতে দলে ভিড়িয়েছে। তবে রাজনৈতিক পরিস্থিতি এবং তার শারীরিক ফিটনেস নিয়ে উদ্বেগ থাকায় এখনো নিশ্চিত নয়, তিনি মাঠে নামবেন কি না।
শনিবার (২৮ ডিসেম্বর) মিরপুরে অনুশীলন শেষে সিলেট স্ট্রাইকার্সের প্রধান কোচ মাহমুদ ইমন গণমাধ্যমে বিষয়টি নিয়ে কথা বলেন। তার ভাষায়, “মাশরাফী আমাদের স্কোয়াডের অবিচ্ছেদ্য অংশ। তবে তার খেলা সম্পূর্ণভাবে নির্ভর করছে পরিস্থিতির উপর। আমরা ওর ফিটনেস এবং ও কী অনুভব করছে, সেগুলো যাচাই করছি।”
মাশরাফীর মাঠে নামার বিষয়ে তিনি আরও বলেন, “যদি সে নিজেকে খেলার জন্য প্রস্তুত মনে করে এবং ফিট থাকে, তাহলে অবশ্যই খেলবে। আমরা ওর জন্য অপেক্ষা করব, কিন্তু অপেক্ষারও একটি সময়সীমা রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যদি সে প্রস্তুত না হয়, তখন আমরা বিকল্প খেলোয়াড়ের কথা ভাবব।”
রাজনৈতিক কারণে কিছু বিতর্কও তৈরি হয়েছে। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হওয়ায় মাশরাফীর বিপিএলে অংশগ্রহণ নিয়ে গত ১৭ অক্টোবর সিলেটের শিক্ষার্থীরা সিলেট স্ট্রাইকার্সকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল, তাকে বাদ দেওয়ার দাবিতে। তবে টুর্নামেন্ট শুরু হতে মাত্র দুই দিন বাকি থাকলেও এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি ফ্র্যাঞ্চাইজি।
রাজনীতির প্রসঙ্গ এড়িয়ে কোচ ইমন মূলত ফিটনেসের বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছেন। তিনি বলেন, “কথাবার্তা চলছে। তবে আমরা নিশ্চিত হতে চাই যে সে খেলার জন্য শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত। ফিটনেসের পাশাপাশি প্রস্তুতিটাও খুব গুরুত্বপূর্ণ।”
মাশরাফী মাঠে নামবেন কিনা, তা নিয়ে এখনো অপেক্ষায় রয়েছেন তার ভক্তরা। সিলেট স্ট্রাইকার্সও বিষয়টি নিয়ে ধৈর্য ধরে পর্যবেক্ষণ করছে। তবে পরিস্থিতি দ্রুত পরিস্কার না হলে, তারা অন্য কোনো খেলোয়াড়কে সেই জায়গায় আনতে বাধ্য হবে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পে স্কেল: সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিল তারেক রহমান
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- জামায়াত আমিরের নিজ আসনের ফল প্রকাশ-দেখুন আমিরের অনস্থান?
- তবে কি ঈদুল ফিতরের আগেই নতুন পে-স্কেল আসছে!
- সর্বনিম্ন বেতন ৩৫ হাজার? তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎসহ সরকারি কর্মচারীদের নতুন ৭ দাবি
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা কার্যকর হতে যাচ্ছে, ফেব্রুয়ারিতেই বাড়ছে বেতন
- ঢাকা-৮ আসনের ১২ কেন্দ্রের ফল প্রকাশ-দেখুন ফলাফল
- তারেক রহমানের ঢাকা-১৭ আসনের ফলাফল প্রকাশ-দেখুন কে এগিয়ে?
- বগুড়া-৬: তারেক রহমানের আসনের ফল প্রকাশ- দেখুন ফলাফল
- নাটকীয় নির্বাচনী ফলাফল: জামাতের তথ্য অনুযায়ী ভোটকেন্দ্রভিত্তিক ফলাফল
- নির্বাচন ২০২৬- সরকারি ফলাফল সরাসরি দেখতে এখানে ক্লিক করুন
- ঢাকা-১৫: জামায়াত আমিরের আসনের ফল প্রকাশ-চমকে উঠার মতো ফল
- আবারও লাফ দিল স্বর্ণের দাম: দেখুন ২২,২১,১৮ ক্যারেটের মূল্য
- ঢাকার ৮ কেন্দ্রের তথ্য: দেখুন ফলাফল