সদ্য সংবাদ
এশিয়া কাপের ফাইনালে উঠলো বাংলাদেশ, দেখেনিন প্রতিপক্ষ যে দল
মালয়েশিয়ায় আয়োজিত মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশ দারুণ সাফল্যের সঙ্গে ফাইনালে জায়গা করে নিয়েছে। সুপার ফোরে নেপালের বিপক্ষে সহজ জয় পেয়ে সুমাইয়া আক্তারের দল নিজেদের প্রথমবারের মতো এই আসরের ফাইনালে তুলে নিয়েছে। শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে শক্তিশালী ভারত।
সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতের কাছে ৮ উইকেটে হারলেও বাংলাদেশের মেয়েরা দমে যায়নি। দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে চমৎকার পারফরম্যান্স করে তারা দারুণভাবে ঘুরে দাঁড়ায়। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে ১১ ওভারে হলেও, তাতে কোনো প্রভাব পড়েনি বাংলাদেশ দলের পারফরম্যান্সে।
নেপাল প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের সামনে একেবারেই অসহায় হয়ে পড়ে। সুমাইয়া আক্তার ও রিতু মনির দুর্দান্ত বোলিংয়ে নেপাল নির্ধারিত ১১ ওভারে মাত্র ৫৪ রান তুলতে পারে, হারায় ৮ উইকেট।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ খুব সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায়। ফাহমিদা ছোয়া ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন এবং ২৬ রানের কার্যকর ইনিংস খেলেন। টাইগ্রেসরা মাত্র ৭ বল হাতে রেখে ৯ উইকেটের বিশাল জয় তুলে নেয়।
সুপার ফোরে ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ, তবে এবার ফাইনালে সেই স্মৃতি মুছে ফেলার বড় সুযোগ এসেছে। প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলতে ফাইনালে নিজেদের সেরা পারফরম্যান্স দিতে প্রস্তুত বাংলাদেশের মেয়েরা।
আগামী ২২ ডিসেম্বর মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। ভারতের বিপক্ষে লড়াই যে সহজ হবে না, তা জানে টাইগ্রেসরা। তবে দলটি নিজেদের সেরা ছন্দে থাকলে ভারতের বিপক্ষে দুর্দান্ত কিছু করে দেখানোর ব্যাপারে আত্মবিশ্বাসী।
বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ মেয়েরা ইতোমধ্যেই দেশের ক্রিকেটপ্রেমীদের মন জয় করেছে। এবার ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট পরার অপেক্ষায় গোটা দেশ।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পে স্কেল: সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিল তারেক রহমান
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- জামায়াত আমিরের নিজ আসনের ফল প্রকাশ-দেখুন আমিরের অনস্থান?
- তবে কি ঈদুল ফিতরের আগেই নতুন পে-স্কেল আসছে!
- সর্বনিম্ন বেতন ৩৫ হাজার? তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎসহ সরকারি কর্মচারীদের নতুন ৭ দাবি
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা কার্যকর হতে যাচ্ছে, ফেব্রুয়ারিতেই বাড়ছে বেতন
- ঢাকা-৮ আসনের ১২ কেন্দ্রের ফল প্রকাশ-দেখুন ফলাফল
- তারেক রহমানের ঢাকা-১৭ আসনের ফলাফল প্রকাশ-দেখুন কে এগিয়ে?
- বগুড়া-৬: তারেক রহমানের আসনের ফল প্রকাশ- দেখুন ফলাফল
- নাটকীয় নির্বাচনী ফলাফল: জামাতের তথ্য অনুযায়ী ভোটকেন্দ্রভিত্তিক ফলাফল
- নির্বাচন ২০২৬- সরকারি ফলাফল সরাসরি দেখতে এখানে ক্লিক করুন
- ঢাকা-১৫: জামায়াত আমিরের আসনের ফল প্রকাশ-চমকে উঠার মতো ফল
- আবারও লাফ দিল স্বর্ণের দাম: দেখুন ২২,২১,১৮ ক্যারেটের মূল্য