
অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচনী রোডম্যাপ জানতে চেয়েছে বিএনপি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে আনুষ্ঠানিক সংলাপ শেষে দলটির মহাসচিব জানান প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন চান। তারা বাতিল চেয়েছেন ইউনিয়ন পরিষদ একই সাথে সরকারের মধ্যে যারা ছাত্র বিপ্লবের বিপক্ষে ছিল তাদের সরিয়ে দেয়ার আহ্বান জানানো হয়েছে।
এসময় ডক্টর ইউনুস বলেন, দেশে একটি সুষ্ঠ নির্বাচন করাই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ দিয়ে শুরু হলো অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ। শনিবার নির্ধারিত সময়ের আগেই প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় প্রবেশ করেন বিএনপির ছয় সদস্যের প্রতিনিধি দল নেতৃত্ব দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক চলে প্রায় এক ঘন্টারও বেশি সময় ধরে। দলের পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরেন বিএনপি নেতারা। যার লক্ষ্য দ্রুততম সময়ের মধ্যে একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন। মির্জা ফখরুল বলেন, আমরা একটা রোডম্যাপ দিতে বলেছি। নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সে আমরা একটা রোডম্যাপ দিতে বলেছি। আমরা এনআইডি কার্ড যেটা আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্থান করার কথা আইন করা হয়েছিল সেটাকে অর্ডিনেন্স জারির মাধ্যমে বাতিল করতে বলেছি।’
মির্জা ফখরুল বলেন, উনি আমাদেরকে যেটা বলেছেন যে এটা আমাদের এক নম্বর প্রায়োরিটি নির্বাচন অনুষ্ঠান। তাদের এক নম্বর সংলাপে নির্বাচন কমিশন গঠনের পাশাপাশি দ্রুত বিভিন্ন খাতের সংস্কার কাজ শেষ করার দাবি জানায় বিএনপি। ইউনিয়ন পরিষদ নির্বাচন বাতিল করার কথা বলেছে। দলটি বিচার চেয়েছে শেখ হাসিনা আমলে লুটপাট দুর্নীতিবাজ আর গুম খুনের সঙ্গে জড়িতদের অন্তর্বর্তী সরকারের মধ্যেও দুই একজন আছেন যারা অন্তর্বর্তী সরকার এবং আপনার যে গণভুত্থানের বিপ্লবের যে মূল স্পিরিট সেটাকে ব্যাহত করছে।
তিনি বলেন, আমরা মনে করি যে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য মূল হোতা তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছি। রাষ্ট্রদ্রোহিতার অপরাধে জেলা প্রশাসক নিয়োগ নিয়ে ওঠা অভিযোগ ক্ষতিয়ে দেখা। দলীয় বিবেচনায় নিয়োগ পাওয়া বিচারপতিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ। দুর্নীতিগ্রস্ত এমপি মন্ত্রীরা কিভাবে দেশ ছেড়ে পালাচ্ছে তা তদন্তের দাবি জানানো হয়েছে। সেই সাথে বিদেশে বসে কেউ যাতে অপপ্রচার ষড়যন্ত্র করতে না পারে সে বিষয়ে পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়েছে।’
‘অন্তর্বর্তী সরকারের প্রতি ফ্যাসিবাদী প্রধান শেখ হাসিনা ভারতে আছেন। ভারতে থেকে তাকে কেন্দ্র করে তার মাধ্যমে যে সমস্ত ক্যাম্পেইন চলছে প্রচারণা চলছে যে অপপ্রচার চলছে সেই বিষয়গুলো হতে পারছে এজন্য যে সে ভারতে আছে। এই বিষয়টাকে ভারতের সরকারের সঙ্গে আলোচনা করার জন্য এবং তাকে ওই অবস্থা থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা সরকারকে অনুরোধ করেছি।’
তারা ভারত সরকারের সঙ্গে এটা নিয়ে কথা বলবে এছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট আর পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন। অনুরোধ করা হয়েছে দাবিগুলো দ্রুত বিবেচনা করে কার্যকরী পদক্ষেপ নেয়ার দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সামগ্রিক প্রেক্ষাপটের পাশাপাশি বিএনপির নানা রকম উদ্বেগ উৎকণ্ঠার কথা অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়েছে বিএনপির প্রতিনিধি দল।
পাশাপাশি নেতাকর্মীদের নামে মিথ্যা সাজানো মামলা প্রত্যাহার সহ আরো নানা ইস্যুতে তাদের সঙ্গে কথা বলেছেন তারা তবে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন।

জাতীয় বেতন স্কেল-২০২৬ বাস্তবায়নের প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নিতে রাষ্ট্রায়ত্ত ছয়টি ব্যাংকসহ সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানে গেজেটের কপি পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। নতুন বেতন কাঠামো কার্যকরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। এতে সংশ্লিষ্ট ব্যাংক ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে

কুড়িগ্রামের উলিপুরে জরুরি রক্ষণাবেক্ষণকাজের জন্য টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উলিপুর জোনাল অফিসের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সংশ্লিষ্ট এলাকার বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণির গ্রাহক সাময়িক ভোগান্তিতে পড়তে পারেন।
৫ ঘণ্টা আগে

সারা দেশে টানা দুই দিন এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডার বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন খুচরা পর্যায়ের ব্যবসায়ীরা। কোম্পানিগুলোর ইচ্ছামতো দাম বৃদ্ধি, পুলিশের হয়রানি এবং অযৌক্তিক জরিমানার প্রতিবাদে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার এ ধর্মঘট পালন করা হবে। এতে বাসাবাড়ি, হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এলপিজি ব্যবহারকারীরা ভোগান্তিতে পড়তে পারেন।
৬ ঘণ্টা আগে

শিক্ষার্থীদের আর্থিক সহায়তা নিশ্চিত করতে উপবৃত্তি ও বিশেষ অনুদানের আবেদন কার্যক্রমে সহযোগিতা করছেন সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ আলী নিরব। শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ থেকে শুরু করে আবেদন ফর্ম পূরণে সার্বিক সহযোগিতা করছেন তিনি।
৭ ঘণ্টা আগে

জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন এবং উদযাপনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করা হবে। এ উপলক্ষে থাকবে সরকারি ছুটি। একই সঙ্গে দিবস উদযাপনে অতিরিক্ত ব্যয় কমানো, জাঁকজমকপূর্ণ আয়োজন এড়িয়ে চলা এবং সরকারি দাপ্তরিক কাজে বিঘ্ন না ঘটানোর নির্দেশ দেওয়া হয়েছে।
১ দিন আগে

জন্মনিবন্ধন সনদ শিশুর স্কুলে ভর্তি, জাতীয় পরিচয়পত্র তৈরি, পাসপোর্ট আবেদনসহ বিভিন্ন সরকারি কাজে প্রয়োজন হয়। কিন্তু অনেকের জন্মনিবন্ধনে নামের বানান, জন্মতারিখ কিংবা বাবা-মায়ের তথ্য ভুল থাকে। আবার কেউ কেউ নিজের জন্মনিবন্ধন অনলাইনে যাচাই করার নিয়ম জানেন না।
১ দিন আগে

বিদেশ ভ্রমণ, পড়াশোনা, চিকিৎসা কিংবা কাজের প্রয়োজনে পাসপোর্ট গুরুত্বপূর্ণ একটি নথি। তবে নতুন পাসপোর্ট করতে কী কী কাগজপত্র লাগে, কীভাবে আবেদন করতে হয়, কত টাকা ফি দিতে হয় এবং পাসপোর্টের মেয়াদ শেষ হলে কীভাবে নবায়ন করতে হয়—এসব বিষয়ে অনেকেরই পরিষ্কার ধারণা নেই।
১ দিন আগে

২০২৭ সালের পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নিয়ে পূর্বাভাস দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা। তাঁদের হিসাব অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস শুরু হতে পারে। আর ঈদুল ফিতর হতে পারে ৯ অথবা ১০ মার্চ।
১ দিন আগে

সিঙ্গাপুর থেকে বাংলাদেশে টাকা পাঠাতে চাইলে সিঙ্গাপুর ডলারের সর্বশেষ বিনিময় হার জানা জরুরি। মুদ্রার দর পরিবর্তনের কারণে প্রতিদিন দেশে পাঠানো অর্থের পরিমাণে পার্থক্য হতে পারে। তাই টাকা পাঠানোর আগে ব্যাংক বা অনুমোদিত অর্থ স্থানান্তরকারী প্রতিষ্ঠানের রেট ও চার্জ যাচাই করে নেওয়া ভালো।
১ দিন আগে