সদ্য সংবাদ
একাধিক চমক দিয়ে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচের জন্য বাংলাদেশের একাদশ ঘোষণা
বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুটি টেস্ট ম্যাচের সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়, ফলে শিরোপা ভাগাভাগি করতে হয়েছে। এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আজ মাঠে নামবে দুই দল। তবে এবারের সফরে বাংলাদেশ নিয়ে এসেছে একটি তরুণ দল, কারণ দলের বেশ কিছু সিনিয়র ক্রিকেটার ইনজুরিতে আছেন, যার কারণে ভুগতে হচ্ছে বাংলাদেশকে।
মুশফিকুর রহীমের ইনজুরি, মুস্তাফিজুর রহমানের ছুটি, এবং সাকিব আল হাসানের আপাতত দলের বাইরে থাকার কারণে বাংলাদেশ এই সিরিজে তারকা খেলোয়াড়দের ছাড়াই মাঠে নামছে। এছাড়া, নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তও ইনজুরিতে রয়েছেন, আর ফর্মে থাকা তাওহীদ হৃদয়ও ইনজুরি থেকে মুক্ত হতে পারেননি। ফলে, বাংলাদেশ এখন তরুণ দল নিয়েই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে অংশ নেবে।
এমতাবস্থায়, বাংলাদেশ দলের একাদশ সাজাতে বেগ পেতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ একাদশে দেখা যাবে লিটন দাস ও সৌম্য সরকারকে ওপেনিংয়ে। তিন নম্বরে ব্যাটিং করবেন তানজিদ হাসান, আর চার নম্বরে আসবেন মেহেদী হাসান মিরাজ। ৫ নম্বরে ব্যাটিং করবেন মাহমুদউল্লাহ রিয়াদ, এবং ৬ নম্বরে ফর্মে থাকা জাকের আলী অনিক। ৭ নম্বরে ব্যাটিংয়ে আসবেন রিশাদ হোসেন।
স্পিন বিভাগে নাসুম আহমেদ, রিশাদ হোসেন এবং মেহেদী হাসান মিরাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। পেস বিভাগে খেলবেন তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব।
বাংলাদেশের সেরা একাদশ:
লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান/পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, আফিফ হোসেন ধ্রুব/রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম/হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব/নাহিদ রানা।
বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পে স্কেল: সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিল তারেক রহমান
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- জামায়াত আমিরের নিজ আসনের ফল প্রকাশ-দেখুন আমিরের অনস্থান?
- তবে কি ঈদুল ফিতরের আগেই নতুন পে-স্কেল আসছে!
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- সর্বনিম্ন বেতন ৩৫ হাজার? তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎসহ সরকারি কর্মচারীদের নতুন ৭ দাবি
- গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা কার্যকর হতে যাচ্ছে, ফেব্রুয়ারিতেই বাড়ছে বেতন
- ঢাকা-৮ আসনের ১২ কেন্দ্রের ফল প্রকাশ-দেখুন ফলাফল
- তারেক রহমানের ঢাকা-১৭ আসনের ফলাফল প্রকাশ-দেখুন কে এগিয়ে?
- বগুড়া-৬: তারেক রহমানের আসনের ফল প্রকাশ- দেখুন ফলাফল
- নাটকীয় নির্বাচনী ফলাফল: জামাতের তথ্য অনুযায়ী ভোটকেন্দ্রভিত্তিক ফলাফল
- নির্বাচন ২০২৬- সরকারি ফলাফল সরাসরি দেখতে এখানে ক্লিক করুন
- ঢাকা-১৫: জামায়াত আমিরের আসনের ফল প্রকাশ-চমকে উঠার মতো ফল
- আবারও লাফ দিল স্বর্ণের দাম: দেখুন ২২,২১,১৮ ক্যারেটের মূল্য