সদ্য সংবাদ
অবিশ্বাস্য: ১৮১ কিলোমিটার গতিতে বল করে পুরো ক্রিকেট বিশ্বে হৈ-চৈ ফেলে দিলেন সিরাজ
ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার অ্যাডিলেডে অনুষ্ঠিত পিঙ্ক বল টেস্টে মোহাম্মদ সিরাজের একটি বল নিয়ে বড় ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। সিরাজের একটি বলের গতি ১৮১.৬ কিলোমিটার ঘণ্টা হিসেব করে দেখানো হয়, যা নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করে। যদিও কিছু সংবাদমাধ্যম এবং ক্রিকেট ভক্তরা এটিকে বিশ্বের সবচেয়ে দ্রুততম বল হিসেবে চিহ্নিত করতে শুরু করেন, পরে জানা যায় এটি ছিল একটি প্রযুক্তিগত ভুল।
স্পিডোমিটার বা স্পিডগানের ভুলের কারণে সিরাজের বলের গতি ভুলভাবে ১৮১ কিলোমিটার দেখানো হয়। আর এই ভুল তথ্যটি দেখে নেটিজেনরা মজার মিম এবং কৌতুক শেয়ার করতে শুরু করেন। অনেকেই সিরাজকে বিশ্বের সবচেয়ে দ্রুততম বোলার হিসেবে আখ্যা দেন, আবার কেউ কেউ মন্তব্য করেন, “সিরাজকে দেখে স্পিডোমিটারও ভয় পায়।”
তবে, আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ গতি এখনও শোয়েব আখতারের নামেই, যিনি ২০০৩ সালে ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ১৬১.৩ কিলোমিটার ঘণ্টা গতির বল করেছিলেন, যা এখনও রেকর্ড হয়ে আছে। সিরাজের বলের গতি ১৮১ কিলোমিটার দেখানোর পর অনেক সংবাদমাধ্যমও ভুলভাবে এটিকে বিশ্ব রেকর্ড বলে প্রচার করেছিল।
সিরাজের এই বিভ্রান্তিকর গতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাস্যরোল পড়ে যায় এবং ক্রিকেট ভক্তরা একে নিয়ে নানা রকম মজা করতে থাকেন। কেউ আবার সিরাজের পারফরমেন্সের সাথে শোয়েব আখতার বা ভিভ রিচার্ডসের তুলনা করেন।
প্রথম দিনে সিরাজ ১০ ওভার বল করে ২৯ রান দেন, তবে তিনি কোনো উইকেট নিতে পারেননি। পরের দিন, অস্ট্রেলিয়া ভারতের রান পেরিয়ে লিড নেয়। ভারতের প্রথম ইনিংসে মাত্র ১৮০ রানে অলআউট হয়ে যায়, যেখানে মিচেল স্টার্ক ৬ উইকেট নিয়ে বড় ভূমিকা পালন করেন। তবে, পার্থে প্রথম টেস্ট জেতার পর ভারত সিরিজে এগিয়ে রয়েছে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পে স্কেল: সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিল তারেক রহমান
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- জামায়াত আমিরের নিজ আসনের ফল প্রকাশ-দেখুন আমিরের অনস্থান?
- তবে কি ঈদুল ফিতরের আগেই নতুন পে-স্কেল আসছে!
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- সর্বনিম্ন বেতন ৩৫ হাজার? তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎসহ সরকারি কর্মচারীদের নতুন ৭ দাবি
- গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা কার্যকর হতে যাচ্ছে, ফেব্রুয়ারিতেই বাড়ছে বেতন
- ঢাকা-৮ আসনের ১২ কেন্দ্রের ফল প্রকাশ-দেখুন ফলাফল
- তারেক রহমানের ঢাকা-১৭ আসনের ফলাফল প্রকাশ-দেখুন কে এগিয়ে?
- বগুড়া-৬: তারেক রহমানের আসনের ফল প্রকাশ- দেখুন ফলাফল
- নাটকীয় নির্বাচনী ফলাফল: জামাতের তথ্য অনুযায়ী ভোটকেন্দ্রভিত্তিক ফলাফল
- নির্বাচন ২০২৬- সরকারি ফলাফল সরাসরি দেখতে এখানে ক্লিক করুন
- ঢাকা-১৫: জামায়াত আমিরের আসনের ফল প্রকাশ-চমকে উঠার মতো ফল
- আবারও লাফ দিল স্বর্ণের দাম: দেখুন ২২,২১,১৮ ক্যারেটের মূল্য