
টানা দুই বছর ধরে নিত্য পণ্যের বাজারে অস্থির পরিস্থিতি বিরাজ করছে। এখন অবদি তা ঠিক হয় নাই। চাহিদার তুলনায় সরবরাহ কম, আমদানি নির্ভরতা, বাজারে সিন্ডিকেট, মজুদদারির কারণে দিন দিন বেড়েই চলছে নিত্যপণ্যের দাম। এ ছাড়া বিগত সরকারের সময়ে বাজার নজরদারির ঘাটতি এবং অতিমুনাফালোভী ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে নিয়ন্ত্রণ করা যায়নি নিত্যপণ্যের বাজার। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গত দুই মাসে মূল্যস্ফীতিতে কিছুটা নিম্নযাত্রা দেখা গেলেও জনসাধারণের স্বস্তির জায়গা এখনো অনেক দূর। এদিকে বাজার বিশ্লেষণ করে দেখা গেছে যে, গত দুই মাসেও ভোগ্যপণ্যের গড় দাম বেড়েছে প্রায় ১৬ শতাংশ। বিশেষ করে ডিম, আটা, ডাল, পেঁয়াজের মতো নিত্যপণ্যের দাম বেড়েছে অনেকটা বেপরোয়াভাবে। এতে আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ।
২০২৪-২৫ অর্থবছরের আগস্ট ও সেপ্টেম্বর মাসের বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, দুই মাসের ব্যবধানের দেশের ভোগ্যপণ্যের গড় দাম বেড়েছে প্রায় ১৬ শতাংশ। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দুই মাসে আটার দাম বেড়েছে ১১ শতাংশ, মসুর ডালে ১৫ দশমিক ৪০ শতাংশ ও ডিমের দাম বেড়েছে ২১ দশমিক ৩৪ শতাংশ। এ ছাড়া তেল, পেঁয়াজ ও চালের মতো পণ্য অপরিবর্তিত দামেই বিক্রি হচ্ছে। রাষ্ট্রায়ত্ত সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে এক বছরের ব্যবধানে এসব ভোগ্যপণ্যের দাম ১০ থেকে সর্বোচ্চ ৩৩ শতাংশ বেড়েছে।
আওয়ামী সরকারের শেষ মাস জুলাইয়ে দেশে গড় মূল্যস্ফীতি হয় ১১ দশমিক ৬৬ শতাংশ আর খাদ্য মূল্যস্ফীতি এক যুগে সর্বোচ্চ পর্যায়ে গিয়ে ১৪ শতাংশ ছাড়ায়। কিন্তু বাজারের চিত্র ভিন্ন থাকলেও অন্তর্বর্তী সরকারের প্রথম দুই মাসে মূল্যস্ফীতি কমেছে বলে জানিয়েছে বিবিএস। সর্বশেষ সেপ্টেম্বরে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে ৯ দশমিক ৯২ শতাংশ হয়েছে। যদিও খাদ্য মূল্যস্ফীতি ১০ শতাংশের বেশি রয়েছে এখনো। এই নিম্নমুখী মূল্যস্ফীতির প্রবণতার মধ্যেও কিছু পণ্যের দাম বাড়ছে প্রতিযোগিতামূলকভাবে।
অর্থনীতিবিদরা বলছেন, মূল্যস্ফীতি কিছুটা কমলেও বাস্তবতা ভিন্ন। বিশেষ কয়েকটি ভোগ্যপণ্য গুটিকয়েক কোম্পানিকে এলসি খোলার অনুমতি দিয়ে বাজারে অস্থিরতা তৈরি করা হচ্ছে। বিপরীতে সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকারি সংস্থাগুলো এখনো আন্তরিকতা নিয়ে কাজ করছে না। তারা আন্তরিকভাবে কাজ করলে খুব দ্রুত বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব।
সেন্টার ফর পলিসি ডায়লগের সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলে মনে করেন তবে দেশের বাজারে ভোগ্যপণ্যের দাম আরও বেশ কিছু সময় ঊর্ধ্বমুখী থাকবে। দেশ রূপান্তরকে তিনি বলেন, দেশের দীর্ঘ সময় মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখীর প্রবণতায় ছিল। কিন্তু নতুন সরকারের এ সময়টায় তা কিছুটা কমেছে, যা সামষ্টিক অর্থনীতির দিক থেকে কিছুটা স্বস্তিদায়ক বলা যায়। কিন্তু মানুষের জীবনযাত্রার মানের যে অবনমন হয়েছে, তা অব্যাহতই থাকবে। কেননা দেশের বাজারগুলোতে এখনো ভোগ্যপণ্যের মূল্যস্তর অনেক ওপরে। তবে মূল্যস্ফীতি কমার যে প্রবণতা শুরু হয়েছে, তা অব্যাহত থাকলে পণ্যের মূল্যস্তর কমবে।
টিসিবির তথ্য বিশ্লেষণে দেখা যায়, প্রতিনিয়ত বাজারে সবজিসহ কিছু কিছু পণ্যের দাম ওঠানামা করলেও আটা, চাল, ডাল, পেঁয়াজ, তেল ও ডিমের মতো ভোগ্যপণ্যের দাম প্রতিযোগিতামূলকভাবে বেড়েছে। এর মধ্যে গত এক বছরে আটার দাম বেড়েছে প্রায় ১৫ শতাংশ, ডিম ১৭ শতাংশ, পেঁয়াজ ৩৩ শতাংশ, তেল ১০ শতাংশ ও ডাল ১৪ থেকে ১৫ শতাংশ।
বাজার ঘুরে দেখা গেছে, সেপ্টেম্বরে প্রতি কেজি খোলা আটা বিক্রি হয়েছে ৫০-৫২ টাকায়, যা এক বছর আগের একই মাসে বিক্রি হয়েছিল ৪৫ টাকায়। আটার মতো ঊর্ধ্বগতিতে ছুটছে চালের দাম। একই মাসে ২৭ শতাংশ বেড়ে প্রতি কেজি মোটা জাতের (স্বর্ণা, চায়না, গুটি) চাল বিক্রি হচ্ছে ৬০-৬২ টাকায়, যা এক বছর আগেও বিক্রি হয়েছিল ৪৭ থেকে ৫০ টাকায়। একইভাবে ১৪-১৫ শতাংশ বেড়ে প্রতি কেজি মসুর ডাল বিক্রি হচ্ছে ১৫০, যা এক বছর আগেও বিক্রি হয়েছিল ১২০ টাকায়।
তবে সবার থেকে বাজারে সবচেয়ে অস্থিরতার মধ্যে থাকা পণ্য ডিম। দেশে প্রতিদিন ডিমের চাহিদা চার কোটি, সেখানে দাম নিয়ন্ত্রণের জন্য গত সেপ্টেম্বর মাসে মাত্র আড়াই লাখ ডিম আমদানি করা হয় পাশের দেশ ভারত থেকে। হঠাৎ করে গত কয়েক দিন ডিমের দাম ডজনে কমপক্ষে ২০ টাকা বেড়েছে। কথা রয়েছে আরও ৪৭ লাখ টন ডিম আমদানির, যা দিয়ে এক দিনের চাহিদাও মেটানো সম্ভব নয়।

সরকারি বাঙলা কলেজে তিনটি বাস থাকলেও শিক্ষার্থীদের প্রয়োজনের সময় তা পাওয়া যায় না বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি সিলেবাসভুক্ত বাধ্যতামূলক মাঠকর্মে যাতায়াতের জন্য আবেদন করেও বাস পাননি বলে অভিযোগ করেছেন ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীরা। আনুষঙ্গিক খরচ বহনের প্রস্তাব দিয়েও পরিবহন সুবিধা না পাওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
২ ঘণ্টা আগে

নবম জাতীয় পে স্কেল অনুযায়ী সরকারি চাকরিজীবীরা আগামী মাস থেকে নতুন বেতন পাবেন বলে জানানো হলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রে তা কার্যকর হতে আরও সময় লাগতে পারে। বিশেষ করে এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন হিসাব করার প্রক্রিয়ায় জটিলতার কারণে এই বিলম্বের আশঙ্কা তৈরি হয়েছে।
২২ ঘণ্টা আগে

কুমিল্লায় হত্যাকাণ্ডের শিকার সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন (১৫) ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর রাজু চৌধুরী (২০) নামে এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল। মাত্র ১৭ দিন আগে তাদের পরিচয় থেকে এই সম্পর্কের শুরু। রাজু কক্সবাজারের একটি আবাসিক হোটেলে চাকরি করেন। পরে তাঁর ডাকে তাজমিন কক্সবাজারে যায় বলে জানা গেছে। তবে ঠিক কবে সে কক্সবাজারে গিয়েছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।
২২ ঘণ্টা আগে

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের খবর পাওয়া গেছে। দেওয়া তথ্য অনুযায়ী, দেশের ৬৪ জেলার যোগ্য প্রার্থীরা এ নিয়োগে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ১৩ অক্টোবর ২০২৬ সকাল ১০টায়। আবেদন জমা দেওয়ার শেষ সময় ৩০ অক্টোবর বিকেল ৫টা।
১ দিন আগে

তেজাবি সোনার দাম কমায় দেশের বাজারে আবারও সোনার দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টা থেকে কার্যকর হবে।
৬ দিন আগে

ময়মনসিংহের দক্ষিণ গশফরগাঁওয়ের উস্থি ইউনিয়নের কান্দিপাড়া বাসিন্দা এক প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার কান্দিপাড়া বাজারের বিকাশ ও মোবাইল ফোন ব্যবসায়ী মোঃ মেহেদী হাসান টনিকের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন একই এলাকার বাসিন্দা প্রবাসীর স্ত্রী নাছিমা আক্তার। জানাযায়, মোঃ মেহেদি হাসান টনিক কান্দিপাড়া বাসিন্দা মোঃ নাসির মিয়ার ছেলে। ভুক্তভোগী নাছিমা আক্তার ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশায় বাদী হয়ে উপজেলার পাগলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত/২০০৩) এর ৯(১) ধারায় অভিযোগ দায়ের করেছেন।
৬ দিন আগে

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের পে ফিক্সেশন কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। আইবাস++-এর মাধ্যমে পরিচালিত এই কার্যক্রম চলবে ২০ অক্টোবর পর্যন্ত।
৬ দিন আগে

সিঙ্গাপুরের ডলারের বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার আজ রোববার (৪ অক্টোবর ২০২৬) প্রায় ৯৬ টাকা। বিভিন্ন বৈদেশিক মুদ্রা বিনিময় উৎসে সামান্য পার্থক্য দেখা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের ৪ অক্টোবরের ক্রস রেটে ১ সিঙ্গাপুর ডলারের বিড ৯৫.৯৮ টাকা এবং আস্ক ৯৬.১৮ টাকা নির্ধারিত হয়েছে।
৬ দিন আগে

মালয়েশিয়ায় থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য আজ ৪ অক্টোবর ২০২৬ মালয়েশিয়ান রিংগিতের সর্বশেষ বিনিময় হার ও বিভিন্ন মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের তুলনামূলক তথ্য তুলে ধরা হলো। দেওয়া তথ্য অনুযায়ী, আজ ১ মালয়েশিয়ান রিংগিতের মূল্য ৩০.০৯ টাকা। আগের দিন রেট ছিল ৩০.১০ টাকা।
৬ দিন আগে