মেসির ভারত সফর: আনন্দের শেষে তদন্ত, গ্রেপ্তার ও চাঞ্চল্যকর তথ্য
হাসান: দীর্ঘ পনেরো বছরের প্রতীক্ষা শেষে ভারত সফর শেষ করেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। ‘গোট ইন্ডিয়া ট্যুর’ (GOAT India Tour) নামে আলোচিত এই সফর শুরুতে রূপ নেয় ভক্তদের উচ্ছ্বাস ও উৎসবের মহাযজ্ঞে। কিন্তু সফর শেষ হতেই দৃশ্যপট বদলে যায়—আনন্দের জায়গা নেয় বিতর্ক, তদন্ত ও রাজনৈতিক টানাপোড়েন।
সফরের আয়োজক শতদ্রু দত্তের গ্রেপ্তার এবং তদন্ত সংস্থার কাছে দেওয়া তাঁর স্বীকারোক্তির পর একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে, যা এই ...