আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে বাংলাদেশ
হাসান: টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ জাতীয় দল অংশ না নিলেও বিশ্বকাপের আলো থেকে পুরোপুরি হারিয়ে যাচ্ছে না লাল-সবুজ। মাঠের খেলায় না থাকলেও ম্যাচ পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্বে বিশ্বকাপেই থাকছেন বাংলাদেশের দুই অভিজ্ঞ আম্পায়ার এলিট প্যানেলের শরফুদ্দৌল্লা ইবনে শহীদ ও আইসিসির আন্তর্জাতিক প্যানেলের সদস্য গাজী সোহেল।
আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্বের সেরা ২৪ জন আম্পায়ার ও ৬ জন ম্যাচ ...