PSL নিলাম ২০২৬: শেষ হল সাকিব, রিশাদ-মিরাজের নিলাম
পাকিস্তান সুপার লিগ (PSL) প্রথমবারের মতো প্রচলিত ড্রাফট পদ্ধতি থেকে বেরিয়ে নিলামভিত্তিক কাঠামোয় যাত্রা শুরু করেছে। লাহোর এক্সপো সেন্টারে অনুষ্ঠিত সিজন ১১-এর এই ঐতিহাসিক নিলামে দেশি-বিদেশি ক্রিকেটারদের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে দেখা গেছে তুমুল প্রতিযোগিতা।
শুরুতেই রাওয়ালপিন্ডির চমক
নিলামের শুরুতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে রাওয়ালপিন্ডি। তারা দলে ভেড়ায় দুই তারকা পেসার নাসিম শাহ ও মোহাম্মদ আমিরকে। ৪.২ কোটি রুপি বেস প্রাইস থাকা আমিরকে ৫.৪ কোটি রুপিতে দলে নেয় দলটি। আর নাসিম শাহকে ...