মুস্তাফিজের ভাগ্য বদল, ৬ কোটিতে আইপিএলে দিল্লির জার্সিতে
নিজস্ব প্রতিবেদক: শেষ পর্যন্ত ভারতের আইপিএল মঞ্চে জায়গা করে নিলেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। মূল নিলামে উপেক্ষিত হলেও শেষ মুহূর্তে দিল্লি ক্যাপিটালস তাঁকে দলে ভেড়ায় ৬ কোটি রুপিতে—যা তার আগের ভিত্তিমূল্য ২ কোটির তিনগুণ।
অস্ট্রেলিয়ান ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক চোটের কারণে ছিটকে পড়ায় বদলি খেলোয়াড় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে মোস্তাফিজকে। আইপিএল কর্তৃপক্ষ আজ এক বিবৃতিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে।
এই চুক্তির মধ্য দিয়ে আইপিএলে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হয়ে উঠেছেন ...