বিসিবি সভাপতির পদ ফিরে পেতে হাইকোর্টে ফারুক আহমেদের রিট
নিজস্ব প্রতিবেদন: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে অপসারণকে অবৈধ দাবি করে হাইকোর্টে রিট দায়ের করেছেন সাবেক ক্রিকেটার ও বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ। রোববার এই রিটটি দাখিল করেন তার আইনজীবী মো. রুহুল কুদ্দুস কাজল।
রিট আবেদনে বলা হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ২৯ ও ৩০ মে যে সিদ্ধান্তগুলো নিয়েছে, তা কেন বেআইনি ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে আদালতের কাছে রুল জারির আবেদন করা হয়েছে। একইসঙ্গে আবেদন করা হয়েছে, ...