আইপিএলে মুস্তাফিজের ৯.২ লাখ রুপি নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন কোয়াব সভাপতি
নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে গত বছরের ডিসেম্বরে আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে পরে ভারতের কিছু উগ্রপন্থী নেতার চাপের কারণে বিসিসিআইয়ের নির্দেশে বাংলাদেশি এই পেসারকে ছাড়তে বাধ্য হয় কলকাতা।
বিষয়টি নিয়ে ক্রিকেটারদের সরাসরি মন্তব্যের সুযোগ কম ছিল, তবে ভেতরে ভেতরে যোগাযোগ চালানো হয়েছিল বলে জানিয়েছেন ক্রিকেটার ও ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিথুন।
মিথুন জানান, মুস্তাফিজের পাওনা টাকার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছিল। ...
৯ জানুয়ারি ২০২৬, ২১:০৭ | বিস্তারিত