national election ট্যাগের খবর
এই ট্যাগের খবর

হঠাৎ এক জেলায় ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্যভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যেই মাঠে নামানো হয়েছে এই পেশাদার ও নিরপেক্ষ বাহিনীকে। এরই অংশ হিসেবে বগুড়া জেলায় মোতায়েন করা হয়েছে ২৪ প্লাটুন বিজিবি সদস্য। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া মহিলা ডিগ্রি কলেজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম। সরকার ও ...
১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২৮ | বিস্তারিত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশ মন্ত্রিপরিষদের
নিজস্ব প্রতিবেদক: আসন্ন গণভোটকে সামনে রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের পক্ষে যেকোনো ধরনের প্রচার-প্রচারণা থেকে বিরত রাখতে নির্বাচন কমিশনের (ইসি) জারি করা নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর করার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ লক্ষ্যে সব মন্ত্রণালয় ও দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে। এই গণভোট ঘিরে অন্তর্বর্তী সরকারের নির্দেশে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণায় যুক্ত হওয়ার অভিযোগ ওঠে। তবে ...
৩০ জানুয়ারি ২০২৬, ১৬:১৫ | বিস্তারিত

পে স্কেল বাতিল! গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা পাচ্ছেন চাকরিজীবীরা
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নতুন পে স্কেল নিয়ে আপাতত অপেক্ষাই করতে হচ্ছে। বর্তমান আর্থিক সংকট ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে এখনই নতুন বেতন কাঠামো ঘোষণা করা সম্ভব নয় বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে কর্মচারীদের স্বস্তি দিতে নতুন পে স্কেল কার্যকর না হওয়া পর্যন্ত বিদ্যমান বিধান অনুযায়ী গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন এই সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, জাতীয় নির্বাচনের আগে নতুন ...
১৪ জানুয়ারি ২০২৬, ২০:২১ | বিস্তারিত

ত্রয়োদশ নির্বাচন: সরে দাঁড়ালেন বিএনপির পাঁচ বিদ্রোহী নেতা
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শরিকদের সঙ্গে আসন সমঝোতা হলেও কয়েকটি এলাকায় বিএনপির বিদ্রোহী প্রার্থীরা মাঠে থাকায় দলটি অস্বস্তিতে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলশানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক কার্যালয়ে একে একে ডেকে পাঠানো হয় বিদ্রোহী প্রার্থীদের। ওই বৈঠকের পর ইতোমধ্যে পাঁচজন নেতা আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। একে একে সরে দাঁড়াচ্ছেন বিদ্রোহীরা দলীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া–১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ একে একরামুজ্জামান ...
১৩ জানুয়ারি ২০২৬, ০৯:৩৮ | বিস্তারিত

দেশের সকল সরকারি অফিসের জন্য জারি হল জরুরি নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোট সামনে রেখে সরকারি দপ্তরগুলোতে এসেছে নতুন ভিজ্যুয়াল নির্দেশনা। এখন থেকে সব ধরনের সরকারি চিঠিপত্রে নির্বাচনের নির্ধারিত বিশেষ লোগো ব্যবহার বাধ্যতামূলক করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বিষয়টি জানিয়ে দেশের সব মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) কাছে ইতোমধ্যে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, ৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই লোগো ব্যবহারের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছিল। তারই ...
১১ জানুয়ারি ২০২৬, ১১:৩৮ | বিস্তারিত

নবম জাতীয় পে-স্কেলের ঘোষণা নিয়ে যা জানালেন গভর্নর
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে নতুন পে-স্কেল ঘোষণার কোনো সম্ভাবনা নেই। তিনি বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না, এবং সেটিই যুক্তিযুক্ত। বরিশালের একটি স্থানীয় হোটেলে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে আয়োজিত মতবিনিময় সভায় গভর্নর এই তথ্য জানিয়েছেন। অন্তর্বর্তী সরকার শুধু কাঠামো তৈরি করতে পারে ড. আহসান বলেন, অন্তর্বর্তী সরকার হয়তো একটি কাঠামো তৈরি করে দিতে পারে, তবে এর বাস্তবায়ন সম্পূর্ণভাবে নির্ভর ...
৯ জানুয়ারি ২০২৬, ১৬:৫৩ | বিস্তারিত
