ভোরের ভূমিকম্প ট্যাগের খবর
এই ট্যাগের খবর

ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ: জানুন মাত্রা কত-উৎপত্তিস্থল কোথায়?
নিজস্ব প্রতিবেদক: ভোররাতের নিস্তব্ধতা ভেঙে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে এই ভূকম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১, যা হালকা মাত্রার ভূমিকম্প হিসেবে শ্রেণিভুক্ত। আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা জেলার কলারোয়া এলাকা। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে এর দূরত্ব প্রায় ১৭৫ কিলোমিটার ...
৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩২ | বিস্তারিত

দেশে ফের ভূমিকম্প: জানুন উৎপত্তিস্থল কোথাও-মাত্রা কত?
নিজস্ব প্রতিবেদক: ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) ভোর আনুমানিক ৬টার দিকে হঠাৎ এই কম্পনে কেঁপে ওঠে পুরো দ্বীপ। মুহূর্তের মধ্যে বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও ধর্মীয় উপাসনালয়সহ বিভিন্ন স্থাপনা দুলে ওঠায় স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে ব্যাপক আতঙ্ক। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের শান্ত পরিবেশে হঠাৎ মাটি কেঁপে ওঠায় অনেকেই দিশেহারা হয়ে পড়েন। বিশেষ করে নামাজরত মুসল্লিরা ভূকম্পনটি স্পষ্টভাবে অনুভব করেন। হাজিরহাট মার্কাজ জামে মসজিদের পেশ ইমাম মুফতি মো. ...
৯ জানুয়ারি ২০২৬, ১২:১১ | বিস্তারিত
