সিলেট ভূমিকম্প ট্যাগের খবর
এই ট্যাগের খবর

সপ্তাহের ব্যবধানে ভূমিকম্প-জানুন উৎপত্তিস্থল কোথায়
নিজস্ব প্রতিবেদক: দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৯টা ২৯ মিনিটে দেশের বিভিন্ন এলাকায় এই ভূমিকম্পের কম্পন টের পান মানুষ। হঠাৎ মৃদু কম্পনে অনেকেই আতঙ্কিত হয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। তবে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
১৯ জুন ২০২৬, ০১:০৭ | বিস্তারিত

ভয়াবহ ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ, জানুন কত মাত্রার-উৎপত্তিস্থল
নিজস্ব প্রতিবেদক: বিকেলের দিকে হঠাৎ করেই ভূমিকম্পে কেঁপে ওঠে দেশের বিভিন্ন এলাকা, বিশেষ করে সিলেট বিভাগ ও সীমান্তবর্তী অঞ্চলগুলোতে অনুভূত হয় কম্পন। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকা।
৭ এপ্রিল ২০২৬, ১৭:৪৮ | বিস্তারিত

রোজার দ্বিতীয় দিনেও ভূমিকম্প দেশে: কতো মাত্রার-উৎপত্তি স্থল কোথায়?
নিজস্ব প্রতিবেদক: রাকিব: সিলেটের রেশ কাটতে না কাটতেই দেশের উত্তর-পূর্বাঞ্চল আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ২৯ মিনিটে এই মৃদু কম্পন অনুভূত হয়। এর আগে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সুনামগঞ্জের ছাতক উপজেলায় ৪.১ মাত্রার ভূমিকম্প ঘটে, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিল। কম্পনের বিস্তারিত আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, শুক্রবারের কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৬। এর উৎপত্তিস্থল ছিল নেত্রকোনা জেলার দুর্গাপুর এবং গারো পাহাড় সংলগ্ন সীমান্ত এলাকা। রাজধানী ঢাকার ...
২১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৪ | বিস্তারিত

ভূমিকম্প: রমজানের শুরুতেই কেঁপে উঠলো দেশ
নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসের প্রথম দিনেই হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিটে অনুভূত এই কম্পনে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। রোজার শুরুতেই মাটির অস্বাভাবিক কাঁপুনি অনেককেই চমকে দেয়। হঠাৎ এই ভূকম্পনে ঢাকার বহু বাসিন্দা ও অফিসকর্মী দ্রুত ভবন থেকে বেরিয়ে খোলা জায়গায় আশ্রয় নেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ভূমিকম্পের বিষয়টি নিয়ে তৎক্ষণাৎ আলোচনা শুরু হয়। বিশেষ করে সিলেট অঞ্চলে কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পন তুলনামূলক ...
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৩৫ | বিস্তারিত

দেশে আবারও ভূমিকম্প অনুভূত: জানুন মাত্রা কত-উৎপত্তিস্থল
নিজস্ব প্রতিবেদক: হাসান: সিলেট অঞ্চলে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে, যা স্থানীয়দের মধ্যে সাময়িক আতঙ্কের সৃষ্টি করেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৩২ মিনিটের দিকে হঠাৎ এই কম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.০। আবহাওয়া অধিদপ্তরের তথ্য সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকেল ৫টা ৩২ মিনিট ৩২ সেকেন্ডে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল সিলেটের গোয়াইনঘাট এলাকা। ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে ...
১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:২৮ | বিস্তারিত

ভূমিকম্পের পর কাটেনি আতঙ্ক: পরবর্তী ৪৮ ঘণ্টা ঝুঁকিতে দেশের যেসব অঞ্চল
নিজস্ব প্রতিবেদক: সিলেট ও পার্শ্ববর্তী অঞ্চলে সোমবার ভোররাতে পরপর দুইটি ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রথম ভূমিকম্পটি ঘটেছে ভোর ৪টা ৪৭ মিনিট ৩৯ সেকেন্ডে, যার মাত্রা ৫.২ রিখটার স্কেলে নথিভূত হয়েছে। মাত্র ৩০ সেকেন্ড পরে, ভোর ৪টা ৪৭ মিনিট ৫২ সেকেন্ডে, দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৪। ভূমিকম্পের উৎস ও গভীরতা কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, উভয় ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসামের গোয়াহাটির কাছে মরিগাও এলাকা, এবং কম্পনের কেন্দ্রস্থল ভূপৃষ্ঠ থেকে ...
৭ জানুয়ারি ২০২৬, ১৮:২৮ | বিস্তারিত
