ঋণখেলাপি প্রার্থী ট্যাগের খবর
এই ট্যাগের খবর

ফের হ্যাভিওয়েট প্রার্থীর মনোনয়ন বাতিল: বিএনপির বড় ধাক্কা
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগমুহূর্তে চট্টগ্রাম-২ আসনে নাটকীয় মোড় নিয়েছে রাজনৈতিক প্রেক্ষাপট। ঋণখেলাপির অভিযোগ প্রমাণিত হওয়ায় বিএনপির মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার আপিল শুনানি শেষে ইসি রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্ত বহাল রাখে। এর ফলে আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ হারালেন বিএনপির এই প্রভাবশালী নেতা। আপিলের নেপথ্য কারণ জানা যায়, একই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নুরুল আমীন সরোয়ার আলমগীরের মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপিল ...
১৯ জানুয়ারি ২০২৬, ২৪:০৪ | বিস্তারিত

নির্বাচনের আগে প্রার্থী সংকট: রইল না বিএনপির কোনো প্রার্থীই!
নিজস্ব প্রতিবেদক: শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা ও হতাশা। দলীয় মনোনীত প্রার্থীসহ একাধিক প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় ভোটের মাঠে বিএনপির অবস্থান এখন প্রশ্নের মুখে। মনোনয়ন যাচাই-বাছাইয়ে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরীর মনোনয়ন বাতিল করে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। একই সঙ্গে দলীয় মনোনয়ন সংযুক্ত না থাকায় বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে পরিচিত ইলিয়াস খানের মনোনয়নও বাতিল করা ...
৭ জানুয়ারি ২০২৬, ১৬:১৮ | বিস্তারিত
