বিসিসিআই ট্যাগের খবর
এই ট্যাগের খবর

বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে যা বলছে বিসিসিআই
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের টি–টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচের ভেন্যু পরিবর্তন নিয়ে যে জল্পনা চলছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বার্তা পায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিষয়টি স্পষ্ট করে জানিয়েছেন বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া। তাঁর ভাষায়, এই ইস্যু মূলত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যকার আলোচনার আওতাভুক্ত। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা। তবে সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তা শঙ্কার কথা তুলে ...
১২ জানুয়ারি ২০২৬, ১৭:১৯ | বিস্তারিত

ভ্যানু নিয়ে যে সিদ্ধান্ত নিল আইসিসি! হায়দ্রাবাদ-চেন্নাইয়ের নাম আলোচনায়
নিজস্ব প্রতিবেদক: ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ঘিরে তৈরি হয়েছে কূটনৈতিক ও নিরাপত্তাজনিত এক জটিলতা। ক্রিকেটার, সমর্থক এবং দেশীয় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে দুই দেশের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া উত্তেজনা এবং কিছু উগ্রপন্থী হুমকির প্রেক্ষিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্ক এবং ...
১১ জানুয়ারি ২০২৬, ১১:৫৪ | বিস্তারিত

আইপিএলে মুস্তাফিজের ৯.২ লাখ রুপি নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন কোয়াব সভাপতি
নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে গত বছরের ডিসেম্বরে আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে পরে ভারতের কিছু উগ্রপন্থী নেতার চাপের কারণে বিসিসিআইয়ের নির্দেশে বাংলাদেশি এই পেসারকে ছাড়তে বাধ্য হয় কলকাতা। বিষয়টি নিয়ে ক্রিকেটারদের সরাসরি মন্তব্যের সুযোগ কম ছিল, তবে ভেতরে ভেতরে যোগাযোগ চালানো হয়েছিল বলে জানিয়েছেন ক্রিকেটার ও ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিথুন। মিথুন জানান, মুস্তাফিজের পাওনা টাকার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছিল। ...
৯ জানুয়ারি ২০২৬, ২১:০৭ | বিস্তারিত

আইপিএলে নতুন করে ডাক পেলেন মোস্তাফিজ! যা জানাল বিসিবি
নিজস্ব প্রতিবেদক: ক্রিকেটের পরিভাষায় ইনিংস ঘোষণা মানেই ম্যাচের সেই অধ্যায়ের ইতি আর ফিরে আসার সুযোগ নেই। ঠিক এমনই এক উদাহরণ টেনে ভারতের নতুন প্রস্তাবকে ব্যাখ্যা করেছেন বিসিবির এক পরিচালক। তার ভাষায়, ভারতের শেষ মুহূর্তের প্রস্তাব গ্রহণ করা মানে ইনিংস ঘোষণা করে আবার ব্যাটিংয়ে নামার চেষ্টা করা যা বাস্তবে অসম্ভব। সে কারণেই আগের অবস্থান থেকে সরে আসেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সরকারের সিদ্ধান্তেই চূড়ান্ত অবস্থান গত রবিবার সন্ধ্যায় বিসিবি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়, আসন্ন টি-টোয়েন্টি ...
৮ জানুয়ারি ২০২৬, ২০:১৪ | বিস্তারিত

মোস্তাফিজকে ছেড়েছে কেকেআর: পারিশ্রমিকের ৯ কোটি রুপি কি পাবেন?
নিজস্ব প্রতিবেদক: ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই’র নির্দেশে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) স্কোয়াড থেকে বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে। এই চুক্তি বাতিলের পেছনে খেলোয়াড়ের কোনো ত্রুটি নেই; বরং বাংলাদেশের সঙ্গে ভারতের রাজনৈতিক উত্তেজনা তার ওপর প্রভাব ফেলেছে। দেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ ও ‘অ্যান্টি বাংলাদেশি’ মনোভাবের কারণে ফ্র্যাঞ্চাইজিটিকে তাকে ছাড়তে বাধ্য করা হয় বলে জানা গেছে। মোস্তাফিজকে আইপিএলে দলে নেওয়া হয়েছিল ৯.২ কোটি রুপিতে, ...
৬ জানুয়ারি ২০২৬, ১৯:৪৫ | বিস্তারিত
