Khaleda Zia Death ট্যাগের খবর
এই ট্যাগের খবর

জিয়া উদ্যান থেকে খালেদা জিয়ার দাফন কার্যক্রমের সবশেষ তথ্য-দেখুন সরাসরি (LIVE)
নিজস্ব প্রতিবেদক: জিয়া উদ্যান থেকে বেগম খালেদা জিয়ার দাফন কার্যক্রমের সর্বশেষ খবর অনুযায়ী, জানাজা শেষে মরদেহ সেখানে পৌঁছেছে। পারিবারিক সদস্য, দলের শীর্ষ নেতা ও ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে পুরো এলাকায়, এবং শোকাহত মানুষের ভিড় নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। দাফন শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সরাসরি দেখতে এখানে ক্লিক করুন।
৩১ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৩ | বিস্তারিত

খালেদা জিয়ার জানাজায় উত্তাল জনসমাগম-দেখুন সরাসরি (LIVE)
নিজস্ব প্রতিবেদক: হাসান: বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় লাখো মানুষ জড়ো হয়েছেন। দেশনেত্রীকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও মানুষ ঢাকায় ছুটে এসেছেন কেউ বাস ও মাইক্রোবাসে, কেউ মোটরসাইকেলে, আবার অনেকে দীর্ঘ পথ পায়ে হেঁটেই জানাজাস্থলের দিকে রওনা হয়েছেন। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে মানুষের ঢল নামতে শুরু করে মানিক মিয়া অ্যাভিনিউতে। বিপুল সংখ্যক মানুষের ...
৩১ ডিসেম্বর ২০২৫, ১৫:০৯ | বিস্তারিত

৪৬ বিসিএস: ভাইভা স্থগিত করল পিএসসি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৬তম বিসিএসের আগামীকাল বুধবার ও পরশু বৃহস্পতিবারের মৌখিক পরীক্ষা স্থগিত করার ঘোষণা দিয়েছে। আজ মঙ্গলবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা থাকায় এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিতকৃত মৌখিক পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছেন বেগম খালেদা জিয়া। ...
৩০ ডিসেম্বর ২০২৫, ১৯:৩৭ | বিস্তারিত

প্রাথমিক নিয়োগ পরীক্ষা পিছিয়ে নতুন যে তারিখ চূড়ান্ত
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা, যা পূর্বে ২ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই নতুন তারিখ নির্ধারণ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান। বৈঠকে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, সরকারি কর্ম কমিশন (পিএসসি) এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রতিনিধিরা। এই বৈঠকে শিক্ষক নিয়োগ পরীক্ষার ...
৩০ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৯ | বিস্তারিত

রাষ্ট্রীয় শোক: প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে সর্বশেষ যা জানাল
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণের পর দেশজুড়ে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হলেও, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হচ্ছে। প্রার্থীদের মধ্যে এই সময়সূচি নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর স্পষ্ট জানিয়েছে, শোকের দিনে পরীক্ষায় কোনো আইনগত বা প্রশাসনিক বাধা নেই। রাষ্ট্রীয় শোকের মধ্যেও পরীক্ষা অব্যাহত রাষ্ট্রীয় শোক ঘোষণা অনুযায়ী, ৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি দেশজুড়ে শোক পালন করা হচ্ছে। এর ...
৩০ ডিসেম্বর ২০২৫, ১৮:২১ | বিস্তারিত
