বিমান চলাচল সতর্কতা ট্যাগের খবর
এই ট্যাগের খবর

ঘন কুয়াশার কবলে দেশ, টানা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য সারাদেশের আবহাওয়ার পূর্বাভাস প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, এই সময়জুড়ে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং আবহাওয়া থাকবে শুষ্ক। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত অনেক স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা জনজীবনে ভোগান্তি বাড়াতে পারে। বিশেষ করে ভোরের দিকে দৃশ্যমানতা কমে যাওয়ায় সড়ক, নৌ ও আকাশপথে যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ ...
৩১ ডিসেম্বর ২০২৫, ১৬:২৩ | বিস্তারিত

জানুন আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আবহাওয়ায় আগামী পাঁচ দিন জুড়ে কুয়াশা, শীত ও সামান্য বৃষ্টির প্রভাব থাকতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। প্রথম দিন: হালকা বৃষ্টি ও ঘন কুয়াশার সতর্কতা আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া প্রথম দিনের পূর্বাভাস অনুযায়ী, দেশের ...
৩০ ডিসেম্বর ২০২৫, ১৫:২৬ | বিস্তারিত
