ঢাকার আবহাওয়া ট্যাগের খবর
এই ট্যাগের খবর

আজ রাতের মধ্যেই ১৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় রাত বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার আরও অবনতি হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
১০ জুলাই ২০২৬, ২০:২৪ | বিস্তারিত

জানুন আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আবহাওয়ায় আগামী পাঁচ দিন জুড়ে কুয়াশা, শীত ও সামান্য বৃষ্টির প্রভাব থাকতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। প্রথম দিন: হালকা বৃষ্টি ও ঘন কুয়াশার সতর্কতা আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া প্রথম দিনের পূর্বাভাস অনুযায়ী, দেশের ...
৩০ ডিসেম্বর ২০২৫, ১৫:২৬ | বিস্তারিত
