আজ থেকে টানা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস, তাপমাত্রা নিয়ে নতুন তথ্য
নিজস্ব প্রতিবেদক: দেশের আবহাওয়ায় আগামী কয়েক দিন বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে ডিসেম্বরের শুরু থেকে রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে। বিশেষ করে ১ ও ২ ডিসেম্বর সারা দেশে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
২৮ নভেম্বর ২০২৬, ২০:৪৩ | বিস্তারিত