প্রাথমিক শিক্ষক নিয়োগ–২০২৫: এক ক্লিকে ডাউনলোড করুন প্রবেশপত্র
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫-এর বহুল প্রতীক্ষিত লিখিত পরীক্ষার দিনক্ষণ চূড়ান্ত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। আজ শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে পরীক্ষার্থীরা অনলাইনে প্রবেশপত্র ডাউনলোড করতে পারছেন। একই সঙ্গে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কঠোর নির্দেশনা ও বিধিনিষেধ জারি করা হয়েছে।
পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রসংক্রান্ত নির্দেশনা
ডিপিইর সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২ জানুয়ারি (শুক্রবার) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত নিজ নিজ জেলার কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ...
২৭ ডিসেম্বর ২০২৫, ১৫:২৯ | বিস্তারিত