Seismology Bangladesh ট্যাগের খবর
এই ট্যাগের খবর

ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ: জানুন মাত্রা কত-উৎপত্তিস্থল কোথায়?
নিজস্ব প্রতিবেদক: ভোররাতের নিস্তব্ধতা ভেঙে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে এই ভূকম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১, যা হালকা মাত্রার ভূমিকম্প হিসেবে শ্রেণিভুক্ত। আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা জেলার কলারোয়া এলাকা। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে এর দূরত্ব প্রায় ১৭৫ কিলোমিটার ...
৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩২ | বিস্তারিত

দেশে ফের ভূমিকম্প: জানুন কত মাত্রার-উৎপত্তিস্থল কোথায়?
নিজস্ব প্রতিবেদক: পর্যটন শহর বান্দরবানে হঠাৎ মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে এই ভূ-কম্পনে কেঁপে ওঠে পাহাড়বেষ্টিত এই জনপদ। হঠাৎ ধরিত্রী কেঁপে ওঠায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন। তবে প্রাথমিক তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের মাত্রা ও উৎপত্তিস্থলবাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৯। ...
২৬ ডিসেম্বর ২০২৫, ২২:৫২ | বিস্তারিত
