Bangladesh Football Match ট্যাগের খবর
এই ট্যাগের খবর

বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ ১১ নভেম্বর, দেখুন হে টু হেড পরিসংস্যান
নিজস্ব প্রতিবেদক: সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়ছে আগ্রহ। মাঠের লড়াইয়ের আগে দুই দলের সাম্প্রতিক মুখোমুখি পরিসংখ্যানও বাংলাদেশের জন্য দিচ্ছে কিছুটা স্বস্তির খবর।
৭ নভেম্বর ২০২৬, ১৪:৩৯ | বিস্তারিত

আজ বাংলাদেশ-ভুটান ম্যাচ, টিভি ও অনলাইনে যেভাবে দেখবেন
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ অপেক্ষার পর ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে নামছে বাংলাদেশ। ২০২৬ সালের আসরে নিজেদের প্রথম গ্রুপ ম্যাচে ভুটানের মুখোমুখি হবে জামাল ভূঁইয়ার দল। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে খেলা।
৫ নভেম্বর ২০২৬, ২৪:১৫ | বিস্তারিত

বাংলাদেশ বনাম মালয়েশিয়ার জমজমাট খেলাটি শেষ: দেখুন ফলাফল
নিজস্ব প্রতিবেদক: চার বছর পর আবারও মালয়েশিয়ার মুখোমুখি হয়ে হারের বৃত্ত থেকে বের হতে পারল না বাংলাদেশ। প্রথমবারের মতো আসিয়ান কাপে খেলতে নেমে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বাং কার্নো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের জালে তিনবার বল পাঠায় মালয়েশিয়া। জোড়া গোল করেছেন আরিফ আইমান, অন্য গোলটি বার্গুসনের।
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৫ | বিস্তারিত
