দুর্গাপূজা ২০২৬ ট্যাগের খবর
এই ট্যাগের খবর

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান পেলো লম্বা ছুটি!
নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ শুক্রবার (১৬ অক্টোবর) থেকে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে ছুটি। সাপ্তাহিক বন্ধ ও নির্ধারিত ছুটি মিলিয়ে মাধ্যমিক বিদ্যালয়ে টানা ১০ দিন এবং কলেজে সর্বোচ্চ ১৬ দিনের ছুটি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। তবে মাদ্রাসায় ছুটি নির্ধারণ করা হয়েছে তিন দিন।
১৬ অক্টোবর ২০২৬, ১৫:৪২ | বিস্তারিত

দুর্গাপূজার ছুটি পুনর্নির্ধারণ করল মন্ত্রিসভা, কার ছুটি কত দিন?
নিজস্ব প্রতিবেদক: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা পাঁচ দিনের ছুটির প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ অক্টোবর অতিরিক্ত সরকারি ছুটি যুক্ত হওয়ায় পূজার ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে পাঁচ দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন সরকারি চাকরিজীবীরা।
১৩ অক্টোবর ২০২৬, ১৩:২০ | বিস্তারিত

দুর্গাপূজায় বাড়ল ছুটি, অনুদানও বৃদ্ধি
নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি এক দিন বাড়ানো হয়েছে। ফলে এবার সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি উপভোগ করবেন। একই সঙ্গে দুর্গাপূজা ও বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চীবর দান অনুষ্ঠানে সরকারি অনুদানের পরিমাণও বাড়ানো হয়েছে। দুর্গাপূজায় অনুদান দেওয়া হবে ৫ কোটি টাকা এবং কঠিন চীবর দানে ৩ কোটি টাকা।
২৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩:১৭ | বিস্তারিত

অক্টোবরেই আসছে টানা ৫ দিনের ছুটি
নিজস্ব প্রতিবেদক: অক্টোবরে দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য টানা পাঁচ দিনের ছুটি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। সরকারি ছুটির দুই দিনের সঙ্গে শুধু এক দিন ব্যক্তিগত বা নৈমিত্তিক ছুটি নিতে পারলেই টানা পাঁচ দিনের ছুটি পাওয়া সম্ভব হতে পারে।
২৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৪৫ | বিস্তারিত

সামনে আসছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি!
নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা সামনে রেখে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটির প্রস্তুতি চলছে। তবে স্কুল, কলেজ ও মাদরাসায় পূজার ছুটির সময় এক নয়। কোথাও নির্ধারিত ছুটি পাঁচ দিন, আবার কোথাও ১০ দিন। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় কোনো কোনো প্রতিষ্ঠানে টানা ছুটির সময় আরও দীর্ঘ হচ্ছে।
১৭ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৫ | বিস্তারিত
