Political comeback Bangladesh ট্যাগের খবর
এই ট্যাগের খবর

বাংলাদেশ সীমানায় তারেক রহমানকে বহনকারী বিমান: দেখুন (LIVE)
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ দেড় দশকের প্রবাসজীবন শেষে অবশেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বিশেষ বিমানটি ইতোমধ্যেই বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করেছে। এই ঐতিহাসিক প্রত্যাবর্তনের প্রতীক্ষায় সারাদেশে ছড়িয়ে পড়েছে তীব্র আগ্রহ ও উত্তেজনা। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও এই মুহূর্তটি ঘিরে তৈরি হয়েছে এক ভিন্ন আবহ। সরাসরি সম্প্রচার: চোখ রাখছে পুরো দেশ তারেক রহমানকে বহনকারী বিমানের অবস্থান ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের প্রতিটি মুহূর্ত সরাসরি সম্প্রচার করা হচ্ছে। ...
২৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৫ | বিস্তারিত

দেশে পৌঁছেছেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রায় ১৭ বছর পর দেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্যের লন্ডন থেকে যাত্রা করে তিনি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। তাকে বহনকারী উড়োজাহাজটি সিলেটে স্বল্প সময়ের যাত্রাবিরতি শেষে পুনরায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, ফ্লাইটটি দুপুর পৌনে ১২টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এর আগে তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (বিজি-২০২) ...
২৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪ | বিস্তারিত
