প্রশাসনিক সংস্কার ট্যাগের খবর
এই ট্যাগের খবর

পে-স্কেল বাস্তবায়নে বড় পদক্ষেপ
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি হয়েছে। ‘জাতীয় বেতন কমিশন ২০২৫’সহ সংশ্লিষ্ট বিভিন্ন কমিশনের সুপারিশগুলো পর্যালোচনার জন্য ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের ‘সুপারিশ প্রণয়ন কমিটি’ পুনর্গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গত ২১ এপ্রিল (মঙ্গলবার) জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিটি গঠনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
২২ এপ্রিল ২০২৬, ২২:৩১ | বিস্তারিত

নতুন পে-স্কেল নিয়ে দুই প্রতিমন্ত্রীর নতুন আশ্বাস
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মচারীদের বহু প্রতীক্ষিত নবম পে-স্কেল বা নতুন বেতন কাঠামো নিয়ে অবশেষে সরকারের উচ্চপর্যায়ে জোরালো আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে সরকারের দায়িত্বশীল দুজন প্রতিমন্ত্রীর বক্তব্যে এমন আভাস মিলেছে যে, বিষয়টি আর কেবল দাবির পর্যায়ে নেই—এখন তা নীতিনির্ধারণী প্রক্রিয়ার ভেতরে প্রবেশ করেছে।
২ মার্চ ২০২৬, ১২:৪৪ | বিস্তারিত

পে স্কেল: সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিল তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি নতুন বেতন কাঠামো বা পে স্কেল। সাম্প্রতিক সময়ে মূল্যস্ফীতি বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় লাগামহীনভাবে বেড়ে যাওয়া এবং আর্থিক চাপে পড়া পরিবারগুলোর বাস্তবতা এই দাবিকে আরও জোরালো করেছে। এমন প্রেক্ষাপটে নতুন পে স্কেল নিয়ে ইতিবাচক অবস্থান প্রকাশ করেছেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠনের পথে থাকায় সরকারি কর্মচারীদের মাঝে নতুন প্রত্যাশার জন্ম নিয়েছে দ্রুত কি আসছে বেতনের সুখবর? রাজনৈতিক ...
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৫৬ | বিস্তারিত

নবম পে স্কেল নিয়ে সরকারি কর্মচারীদের যে পরামর্শ দিলেন অর্থ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতীক্ষিত নতুন পে-স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতির কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, বেতন কাঠামো নির্ধারণে গঠিত বিশেষ কমিটি ইতোমধ্যে কাজ করছে এবং তাদের সুপারিশ পাওয়ার পর সরকার দ্রুত প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। শুক্রবার নাটোরের গুরুদাসপুরে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি জানান, পে-স্কেল শুধু আর্থিক বিষয় নয়—এর সঙ্গে জড়িয়ে আছে লাখো সরকারি কর্মচারীর জীবনমান ও পারিবারিক স্বাচ্ছন্দ্য। তাই হঠকারী কোনো সিদ্ধান্ত নয়, বরং দেশের বাস্তব অর্থনৈতিক ...
১৭ জানুয়ারি ২০২৬, ২৪:৩৬ | বিস্তারিত

নবম পে-স্কেল: সবশেষ যে ইঙ্গিত দিল অর্থ মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামো কার্যকর করার বিষয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে। পে কমিশনের গঠন ও সময়সীমা শেষ হলেও বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদে এই বেতন কাঠামো বাস্তবায়নের সম্ভাবনা এখন কম বলে জানাচ্ছে অর্থ মন্ত্রণালয়। পে কমিশন গঠন ও বিলম্ব গত জুলাইয়ে নবম পে স্কেলের জন্য জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছিল। কমিশনকে ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার নির্দেশ থাকলেও নির্ধারিত সময় অতিক্রম করার পরও চূড়ান্ত প্রস্তাব ...
২৯ ডিসেম্বর ২০২৫, ১৭:১১ | বিস্তারিত

নতুন পে স্কেল: ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বছরের উপহার হিসেবে আসছে বহুল প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো। দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হতে যাচ্ছে এই নতুন পে স্কেল। গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক সার্কুলার জারির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটির নির্বাহী পরিচালক (নন-লাইফ) মনিরা বেগম স্বাক্ষরিত এই নির্দেশনাটি এখন সরকারি দপ্তরে দপ্তরে আলোচনার মূল কেন্দ্রে। ২০২৬ সালের প্রথম দিনটি সরকারি কর্মকর্তা ...
২৫ ডিসেম্বর ২০২৫, ০১:০৮ | বিস্তারিত
