বৃষ্টি নিয়ে বড় দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর
নিজস্ব প্রতিবেদক: দেশের আবহাওয়ায় আগামী তিন দিনও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। রংপুর থেকে চট্টগ্রাম এবং সিলেট থেকে খুলনাসহ বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেশের কিছু এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। তবে এই সময়ের মধ্যে দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪২ | বিস্তারিত