টানা ৫ দিনের আবহাওয়া পূর্বাভাস, বৃষ্টি নিয়ে বড় দুঃসংবাদ
নিজস্ব প্রতিবেদক: গ্রীষ্মের তাপদাহ ও ভ্যাপসা গরমের পর দেশের আকাশজুড়ে নতুন করে স্বস্তির বার্তা নিয়ে এসেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, দেশজুড়ে আগামী পাঁচ দিন পর্যন্ত লাগাতার বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। চলতি সপ্তাহের এই দীর্ঘমেয়াদি পূর্বাভাসে দেশের আটটি বিভাগেই দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলেও সতর্কবার্তা দেওয়া হয়েছে।
৬ আগস্ট ২০২৬, ১৪:২০ | বিস্তারিত