হামজা চৌধুরীর পুরানো অধ্যায় শেষ, শুরু হচ্ছে নতুন অধ্যায়
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরীকে ঘিরে ফুটবল বিশ্বে নতুন এক দলবদলের গুঞ্জন চারদিকে ডালপালা মেলতে শুরু করেছে। আন্তর্জাতিক বিভিন্ন ক্রীড়া গণমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ইংলিশ ক্লাব লিস্টার সিটি অধ্যায় চিরতরে পেছনে ফেলে এবার আজারবাইজান প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ক্লাব সাবাহ এফসিতে নাম লেখাতে পারেন ২৮ বছর বয়সী এই তারকা ফুটবলার। তার এই সম্ভাব্য ক্লাব পরিবর্তন দেশের ফুটবলপ্রেমীদের মাঝেও ব্যাপক কৌতূহল ও উদ্দীপনার সৃষ্টি করেছে।
৬ আগস্ট ২০২৬, ১৪:১২ | বিস্তারিত