ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের টানা ৪ দিনের আবহাওয়ার পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক: মৌসুমী বায়ুর সক্রিয়তা এবং দেশের ওপর দিয়ে বয়ে চলা আবহাওয়ার বিভিন্ন সিস্টেমের প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী কয়েক দিন দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
৫ আগস্ট ২০২৬, ১৩:৫৭ | বিস্তারিত