Bangladesh Weather Update ট্যাগের খবর
এই ট্যাগের খবর

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস, আবহাওয়ায় কী আছে?
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার চিত্রে দেশের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টির অনুকূল পরিস্থিতি দেখা যাচ্ছে। ফলে দিনের বিভিন্ন সময়ে বৃষ্টি হতে পারে বলে আবহাওয়ার মানচিত্রে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
২৮ অক্টোবর ২০২৬, ১২:৪১ | বিস্তারিত

আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া? যা জানাল অধিদপ্তার
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়ার চিত্রে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস দেখানো হয়েছে। ফলে দিনের বেলায় গরম অনুভূত হতে পারে। তবে আকাশে মেঘ থাকায় আবহাওয়ার পরিস্থিতিতে পরিবর্তন আসতে পারে।
২৬ অক্টোবর ২০২৬, ১৩:৫৮ | বিস্তারিত

শক্তিশালী ঘূর্ণিঝড়ের শঙ্কা, আঘাত হানতে পারে যেসব স্থানে
নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ শক্তিশালী হয়ে আগামী ৭২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, সম্ভাব্য ঘূর্ণিঝড়টি ভারতের পূর্ব উপকূলে আঘাত হানতে পারে। তবে বাংলাদেশে সরাসরি আঘাতের আশঙ্কা আপাতত কম থাকলেও এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে। এতে কৃষিকাজ ও সাগরে মাছ ধরার কার্যক্রমে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
২৩ অক্টোবর ২০২৬, ২১:১২ | বিস্তারিত

সারা দেশে বৃষ্টির আভাস, থাকবে যত দিন?
নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে আবারও বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। শুধু এক-দুই দিন নয়, আগামী সপ্তাহজুড়েই বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন এলাকায় দিন ও রাতের তাপমাত্রায় ওঠানামা হতে পারে।
২৮ আগস্ট ২০২৬, ২০:৫৭ | বিস্তারিত

আবহাওয়া নিয়ে বড় দুঃসংবাদ: ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
নিজস্ব প্রতিবেদক: আগস্ট মাসজুড়ে বৃষ্টি ও বজ্রঝড়ের পাশাপাশি বঙ্গোপসাগরে মৌসুমি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। চলতি মাসে অন্তত ৫ থেকে ৬ দিন বজ্রঝড় হওয়ার সম্ভাবনাও রয়েছে।
৮ আগস্ট ২০২৬, ০৮:৫৭ | বিস্তারিত

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৪ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক: দেশের একাধিক জেলায় বৈরী আবহাওয়ার আশঙ্কা থাকায় নতুন সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দুপুরের আগেই দেশের ১৪ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।
২৬ জুন ২০২৬, ০৮:২৭ | বিস্তারিত

দেশের আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত, যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: দেশের আবহাওয়ায় আবারও বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে দেশের আট বিভাগেই বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
১২ জুন ২০২৬, ১৮:১২ | বিস্তারিত

আজ থেকে আগামী ৫ দিনের আবহাওয়ার পুর্বাভাস
নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের আরও বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। ফলে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
১১ জুন ২০২৬, ১৩:৫৬ | বিস্তারিত

জানুন আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে শীতের আমেজ ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের প্রভাবে দেশের আকাশে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বললেই চলে। তবে আগামী কয়েক দিন নদী অববাহিকা ও উত্তরাঞ্চলে ঘন কুয়াশার দাপট দেখা যেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, দক্ষিণ বঙ্গোপসাগরে একটি মৌসুমী লঘুচাপ অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে ...
২২ ডিসেম্বর ২০২৫, ২০:২৮ | বিস্তারিত
