আন্তর্জাতিক ফুটবল আপডেট ট্যাগের খবর
এই ট্যাগের খবর

নেইমার তার ভবিষ্যৎ নিয়ে দিলেন চূড়ান্ত বার্তা
নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের ভবিষ্যৎ ঘিরে চলা জল্পনা-কল্পনার বিন্দুমাত্র কমতি নেই। তিনি কি সান্তোসে থাকছেন, নাকি নতুন কোনো ক্লাবে নাম লেখাবেন কিংবা একেবারে ফুটবলকে বিদায় জানাবেন এসব বিষয়ে এই মুহূর্তে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রাজি নন ৩৪ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড। সাও পাওলোতে নেইমার জুনিয়র ইনস্টিটিউটের একটি দাতব্য নিলাম অনুষ্ঠানে নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার স্পষ্ট করে জানিয়েছেন যে, আগামী ডিসেম্বরের পরই তিনি তার পরবর্তী গন্তব্য বা ক্যারিয়ার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। বর্তমান ক্লাব সান্তোসের সঙ্গে তার চুক্তি রয়েছে ডিসেম্বর পর্যন্ত এবং সেই চুক্তির প্রতি তিনি পুরোপুরি শ্রদ্ধাশীল থাকতে চান।
৫ আগস্ট ২০২৬, ১৩:১৬ | বিস্তারিত

২০২৬ ব্যালন ডি’অর দৌড়ে বড় চমক, দেখুন পাওয়ার র্যাঙ্কিংওয়ের তালিকা
নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর ২০২৬ ঘিরে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। সদ্য সমাপ্ত মহাযজ্ঞের মঞ্চে বিশ্বকাপ ফুটবলের রোমাঞ্চকর পারফরম্যান্স, ক্লাব মৌসুমের দীর্ঘ ধারাবাহিকতা এবং মাঠের দারুণ সব ব্যক্তিগত সাফল্য মিলিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম ও বিশ্লেষকদের প্রকাশ করা পাওয়ার র্যাঙ্কিংয়ে জমে উঠেছে সেরা হওয়ার লড়াই। অভিজ্ঞ সুপারস্টারদের পাশাপাশি এই তালিকায় মাত্র ১৯ বছর বয়সে স্প্যানিশ সেনসেশন লামিনে ইয়ামালের মতো তরুণ তারকারাও জায়গা করে নিয়ে বিশ্ব ফুটবলে দারুণ আলোড়ন সৃষ্টি করেছেন।
৪ আগস্ট ২০২৬, ২৪:৫১ | বিস্তারিত

বিশ্বকাপের পর নতুন হিসাব-নিকাশ: ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে কারা
নিজস্ব প্রতিবেদক: রঙিন আড়ম্বর আর রোমাঞ্চকর লড়াইয়ের মধ্য দিয়ে পর্দা নামার পর থেকেই বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ‘ব্যালন ডি’অর’ নিয়ে আলোচনা এখন তুঙ্গে। বিশ্বকাপের বছর হওয়ায় স্বাভাবিকভাবেই এই খেতাবের লড়াইয়ে জাতীয় দলের পারফরম্যান্স সবচেয়ে বড় মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে। তবে এবারের প্রতিযোগিতা বিগত যেকোনো সময়ের তুলনায় বেশ রোমাঞ্চকর ও উন্মুক্ত। স্পেন বিশ^কাপের ট্রফি উঁচিয়ে ধরলেও দলটির কোনো একক ফুটবলারকে নিরঙ্কুশ ফেভারিট হিসেবে চিহ্নিত করা যাচ্ছে না। এর মাঝেই ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলের সার্বিক পারফরম্যান্স বিবেচনা করে সেরাদের একটি তালিকা প্রকাশ করেছে বিশ্বখ্যাত ক্রীড়া স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিএজেডএন (DAZN)। তাদের সর্বশেষ প্রকাশিত পাওয়ার র্যাঙ্কিংয়ে ২০২৬ সালের ব্যালন ডি’অরের সম্ভাব্য শীর্ষ পাঁচ দাবিদারের নাম উঠে এসেছে।
২৬ জুলাই ২০২৬, ২১:০৯ | বিস্তারিত
