ঢাকা শিক্ষা বোর্ড নিউজ ট্যাগের খবর
এই ট্যাগের খবর

এসএসসি ফলাফল প্রকাশে কেন বিলম্ব ২১ দিনের, জানা গেল আসল কারণ
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ নিয়ে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের দীর্ঘ প্রতীক্ষা ও উৎকণ্ঠার অবসান হতে চলেছে। এর আগে প্রথমে ২০ জুলাই এবং পরবর্তীতে ২৮ জুলাইয়ের পর ফল প্রকাশের কথা জানানো হলেও শেষ পর্যন্ত সেই নির্ধারিত সময়সূচি বজায় রাখা সম্ভব হয়নি। তবে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সর্বশেষ ঘোষণা অনুযায়ী, আগামী ১০ আগস্ট ২০২৬ তারিখে অফিসিয়ালি প্রকাশিত হতে যাচ্ছে কাঙ্ক্ষিত এই ফলাফল।
২ আগস্ট ২০২৬, ২৪:৪০ | বিস্তারিত

এসএসসির ফল প্রকাশ কবে? যা জানালো শিক্ষা বোর্ড
নিজস্ব প্রতিবেদক: নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় দেশের লাখ লাখ শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মনে যে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছিল, তার অবসান ঘটতে চলেছে। শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট সূত্র ও নীতিনির্ধারক মহলের তথ্য অনুযায়ী, সব প্রস্তুতি সফলভাবে সম্পন্ন হলে আগামী ৩০ জুলাই (বৃহস্পতিবার) ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হতে পারে। তবে চূড়ান্ত এই তারিখের বিষয়ে এখনো শিক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক অনুমোদন বা সবুজ সঙ্কেতের অপেক্ষা রয়েছে।
২৬ জুলাই ২০২৬, ২০:৫৯ | বিস্তারিত
