Argentine Football Association ট্যাগের খবর
এই ট্যাগের খবর

মেসির অবসরের পর আর্জেন্টিনার যে পরিকল্পনা
নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্কের ইতি টেনেছেন লিওনেল মেসি। সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দেওয়ার তিন দিন পেরিয়ে গেলেও বিশ্বজয়ী এই তারকার বিদায়ের আবেগ যেন কাটছেই না। আর্জেন্টিনার জার্সিতে দুই দশকেরও বেশি সময় ধরে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন মেসি। জিতেছেন একের পর এক শিরোপা, গড়েছেন ব্যক্তিগত ও দলীয় বহু রেকর্ড। তাই তাঁর বিদায়কে ঘিরে শুধু ভক্তদের আবেগ নয়, আর্জেন্টিনা ফুটবল অঙ্গনেও নেওয়া হচ্ছে বিশেষ উদ্যোগ।
৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১৬ | বিস্তারিত

মেসির অবসর নিয়ে নতুন তথ্য, ভক্তদের জন্য নতুন চমক
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ১-০ গোলের আক্ষেপজাগানো হারের পর থেকেই ফুটবল জাদুকর লিওনেল মেসির আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছিল নানা গুঞ্জন। অনেকেই ধারণা করেছিলেন, বিশ্বমঞ্চের ওই ফাইনালটিই হয়তো আর্জেন্টিনার জার্সিতে এই কিংবদন্তির শেষ ম্যাচ। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কাতারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম বিইন স্পোর্টসের সর্বশেষ প্রতিবেদনে সম্পূর্ণ ভিন্ন এক আশাবাদী চিত্র সামনে এসেছে।
২৪ জুলাই ২০২৬, ২২:০২ | বিস্তারিত
