এসএমএসে এসএসসি ফলাফল ট্যাগের খবর
এই ট্যাগের খবর

এসএসসির ফল প্রকাশ: রোল নম্বর থাকলেই মিলবে ফল, দেখুন সহজ নিয়ম
নিজস্ব প্রতিবেদক: দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় পাবলিক পরীক্ষাগুলোর মধ্যে অন্যতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের দিন চূড়ান্ত করা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী, চলতি ২০২৬ সালের এসএসসি, দাখিল এবং সমমান পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। দেশের সকল সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফল একই দিনে একযোগে প্রকাশিত হবে।
৪ আগস্ট ২০২৬, ২৪:০৯ | বিস্তারিত

এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? জানুন সর্বশেষ আপডেট
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলপ্রত্যাশী লাখ লাখ শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অপেক্ষার প্রহর এবার ফুরিয়ে আসার পথে। ফলাফল প্রকাশের সার্বিক প্রক্রিয়া নিয়ে সর্বশেষ আপডেট জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। তিনি নিশ্চিত করেছেন যে, ফলাফল প্রকাশের সমস্ত প্রস্তুতি এখন একেবারে অন্তিম পর্যায়ে রয়েছে এবং টেকনিক্যাল কাজ শেষ হলেই সরকারের সুনির্দিষ্ট নির্দেশনায় ফল প্রকাশ করা হবে।
২৩ জুলাই ২০২৬, ১০:৫৮ | বিস্তারিত
