ফুটবল নিউজ বাংলা ট্যাগের খবর
এই ট্যাগের খবর

বিশ্বকাপের পর নতুন হিসাব-নিকাশ: ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে কারা
নিজস্ব প্রতিবেদক: রঙিন আড়ম্বর আর রোমাঞ্চকর লড়াইয়ের মধ্য দিয়ে পর্দা নামার পর থেকেই বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ‘ব্যালন ডি’অর’ নিয়ে আলোচনা এখন তুঙ্গে। বিশ্বকাপের বছর হওয়ায় স্বাভাবিকভাবেই এই খেতাবের লড়াইয়ে জাতীয় দলের পারফরম্যান্স সবচেয়ে বড় মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে। তবে এবারের প্রতিযোগিতা বিগত যেকোনো সময়ের তুলনায় বেশ রোমাঞ্চকর ও উন্মুক্ত। স্পেন বিশ^কাপের ট্রফি উঁচিয়ে ধরলেও দলটির কোনো একক ফুটবলারকে নিরঙ্কুশ ফেভারিট হিসেবে চিহ্নিত করা যাচ্ছে না। এর মাঝেই ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলের সার্বিক পারফরম্যান্স বিবেচনা করে সেরাদের একটি তালিকা প্রকাশ করেছে বিশ্বখ্যাত ক্রীড়া স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিএজেডএন (DAZN)। তাদের সর্বশেষ প্রকাশিত পাওয়ার র্যাঙ্কিংয়ে ২০২৬ সালের ব্যালন ডি’অরের সম্ভাব্য শীর্ষ পাঁচ দাবিদারের নাম উঠে এসেছে।
২৬ জুলাই ২০২৬, ২১:০৯ | বিস্তারিত

মেসির অবসর নিয়ে নতুন তথ্য, ভক্তদের জন্য নতুন চমক
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ১-০ গোলের আক্ষেপজাগানো হারের পর থেকেই ফুটবল জাদুকর লিওনেল মেসির আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছিল নানা গুঞ্জন। অনেকেই ধারণা করেছিলেন, বিশ্বমঞ্চের ওই ফাইনালটিই হয়তো আর্জেন্টিনার জার্সিতে এই কিংবদন্তির শেষ ম্যাচ। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কাতারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম বিইন স্পোর্টসের সর্বশেষ প্রতিবেদনে সম্পূর্ণ ভিন্ন এক আশাবাদী চিত্র সামনে এসেছে।
২৪ জুলাই ২০২৬, ২২:০২ | বিস্তারিত

ব্রাজিলের পরবর্তী ম্যাচ কবে? প্রতিপক্ষ কারা-ম্যাচের পূর্ণ সূচি
নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের দীর্ঘ খরা কাটিয়ে ষষ্ঠ শিরোপার অর্থাৎ ‘হেক্সা’ জয়ের লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা সাজাতে শুরু করেছে সেলেসাওরা। ২০৩০ বিশ্বকাপের প্রস্তুতি এবং দল পুনর্গঠনের অংশ হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে ফুটবলের অন্যতম সফল দল ব্রাজিল। ২০৩২ সালের ব্রিসবেন অলিম্পিককে সামনে রেখে কুইন্সল্যান্ডকে আন্তর্জাতিক ক্রীড়ার মূল কেন্দ্র হিসেবে গড়ে তোলার সরকারি উদ্যোগের অংশ হিসেবেই আয়োজিত হচ্ছে এই হাইভোল্টেজ সিরিজটি। কুইন্সল্যান্ডের মাঠে হতে যাওয়া এই দুটি ম্যাচ ফুটবলপ্রেমীদের মাঝে নতুন উন্মাদনা তৈরি করেছে।
২৩ জুলাই ২০২৬, ১১:১৯ | বিস্তারিত

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা, নেই ইয়ামাল-জায়গা পেলেন যারা
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে সমাপ্ত হওয়া রোমাঞ্চকর ২০২৬ ফিফা বিশ্বকাপের পর টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত নৈপুণ্য দেখানো তারকাদের নিয়ে অফিসিয়াল ‘টিম অব দ্য টুর্নামেন্ট’ বা সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা। চারিত্রিক ভারসাম্য ও আধুনিক ফুটবলের কৌশলগত দিক মাথায় রেখে পরীক্ষিত ৪-৩-৩ ফরমেশনে সাজানো হয়েছে এই স্বপ্নের একাদশটি। বিশ্বমঞ্চে আলো ছড়ানো বিশ্বের সেরা সব ফুটবলারদের নিয়ে গঠিত এই দলটিতে জায়গা করে নিয়েছেন ৫টি ভিন্ন দেশের প্রতিনিধিরা।
২৩ জুলাই ২০২৬, ১০:৫০ | বিস্তারিত

আবারও মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-স্পেন, ম্যাচটি কবে হবে?
নিজস্ব প্রতিবেদক: বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা (Finalissima) ম্যাচটি নিয়ে ভক্তদের অপেক্ষার পালা দীর্ঘ হচ্ছে। উয়েফা ইউরো চ্যাম্পিয়ন এবং কোপা আমেরিকা চ্যাম্পিয়নের এই ঐতিহ্যবাহী আন্তঃমহাদেশীয় শিরোপা লড়াইয়ে দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে। এর আগে ২০২২ সালের ফিনালিসিমায় লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইতালিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা।
২৩ জুলাই ২০২৬, ০১:২৫ | বিস্তারিত
