বিশ্বকাপ ফাইনালের আগে বড় দু:সংবাদ পেল আর্জেন্টিনা
নিজস্ব প্রতিবেদক: বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে আর মাত্র একটি ম্যাচ। ২০২৬ বিশ্বকাপের শিরোপা নির্ধারণী লড়াইয়ে বাংলাদেশ সময় সোমবার রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপের শক্তিশালী দল স্পেন। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামছে লিওনেল স্কালোনির শিষ্যরা। তবে এই মহারণের আগে আর্জেন্টিনার সামনে দাঁড়িয়ে আছে এক অস্বস্তিকর পরিসংখ্যান জুলাই মাসে অনুষ্ঠিত কোনো বিশ্বকাপ ফাইনালেই এখন পর্যন্ত শিরোপা জিততে পারেনি আলবিসেলেস্তেরা।
২০ জুলাই ২০২৬, ২৪:১৯ | বিস্তারিত