ফাইনালে আর্জেন্টিনার একাদশে আসতে পারে বড় পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক: বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। ২০২৬ ফিফা বিশ্বকাপের স্বপ্নের ফাইনালে আজ রাতে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ইউরোপের শক্তিশালী দল স্পেনের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে মাঠে নামতে যাচ্ছে লিওনেল মেসির দল। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে সম্ভাব্য শুরুর একাদশ।
১৯ জুলাই ২০২৬, ১৮:১২ | বিস্তারিত