বিশ্বকাপ ফাইনাল ২০২৬ ট্যাগের খবর
এই ট্যাগের খবর

বিশ্বকাপ ফাইনালের আগে বড় দু:সংবাদ পেল আর্জেন্টিনা
নিজস্ব প্রতিবেদক: বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে আর মাত্র একটি ম্যাচ। ২০২৬ বিশ্বকাপের শিরোপা নির্ধারণী লড়াইয়ে বাংলাদেশ সময় সোমবার রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপের শক্তিশালী দল স্পেন। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামছে লিওনেল স্কালোনির শিষ্যরা। তবে এই মহারণের আগে আর্জেন্টিনার সামনে দাঁড়িয়ে আছে এক অস্বস্তিকর পরিসংখ্যান জুলাই মাসে অনুষ্ঠিত কোনো বিশ্বকাপ ফাইনালেই এখন পর্যন্ত শিরোপা জিততে পারেনি আলবিসেলেস্তেরা।
২০ জুলাই ২০২৬, ২৪:১৯ | বিস্তারিত

ইএ স্পোর্টসের চমকে আর্জেন্টিনা শিবিরে দুশ্চিন্তা! বিশ্বকাপ জিতবে স্পেন?
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের মহারণের আর বেশি দেরি নেই। বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর চোখ এখন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের দিকে, যেখানে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপের অন্যতম শক্তিশালী দল স্পেন। তবে ফাইনালের আগে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে জনপ্রিয় ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ইএ স্পোর্টস। কারণ, অতীতের মতো এবারও তাদের কম্পিউটারভিত্তিক সিমুলেশন বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়নের নাম প্রকাশ করেছে। আর সেই পূর্বাভাসে আর্জেন্টিনা সমর্থকদের জন্য রয়েছে উদ্বেগের খবর।
১৮ জুলাই ২০২৬, ১২:১৬ | বিস্তারিত

ফাইনালে কেমন জার্সি পরে খেলবেন আর্জেন্টিনা
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের মহারণ এখন কেবল একটি ম্যাচ দূরে। দীর্ঘ এক মাসের উত্তেজনা, নাটকীয়তা এবং দারুণ সব লড়াই শেষে বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফি জয়ের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের অন্যতম পরাশক্তি স্পেন। এই শিরোপা নির্ধারণী ম্যাচকে ঘিরে যেমন দুই দলের কৌশল, একাদশ ও তারকাদের নিয়ে আলোচনা চলছে, তেমনি সমর্থকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে দুই দলের জার্সিও।
১৮ জুলাই ২০২৬, ২৪:২৩ | বিস্তারিত
