রাতে দেশের ১৪ অঞ্চলে ঝড়ের শঙ্কা
নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৈরী আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। রাতের মধ্যেই দেশের ১৪টি অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টি। সম্ভাব্য এই পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
১৭ জুলাই ২০২৬, ২৪:২৮ | বিস্তারিত