অপটার ভবিষ্যবাণী: বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যে দল!
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর যাত্রা এখন একেবারে শেষ প্রান্তে। প্রায় এক মাসের টানটান উত্তেজনা, নাটকীয় সব ম্যাচ, অপ্রত্যাশিত ফলাফল আর অসংখ্য স্মরণীয় মুহূর্তের পর অবশেষে নির্ধারিত হতে যাচ্ছে নতুন বিশ্বচ্যাম্পিয়ন। আর সেই মহারণে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপের ফুটবল পরাশক্তি স্পেন। আগামী ১৯ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউজার্সির ঐতিহাসিক মেটলাইফ স্টেডিয়ামে গড়াবে এই বহুল প্রতীক্ষিত ফাইনাল।
১৭ জুলাই ২০২৬, ২৪:০৫ | বিস্তারিত